প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ২:৪৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর দিক-নির্দেশনায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, কোতোয়ালী থানা পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে এএসআই – সুকান্ত দেবনাথ সঙ্গীয় অফিসার ফোর্স সহ নগরীর ভিন্ন ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, ১/ মোঃ সিজান (২৩) – পিতাঃ মিজান মিয়া, সাং – সি কে ঘোষ রোড, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ, ২/ মোঃ রাব্বি (২৬) – পিতাঃ হযরত আলী, সাং – পাঁচপাড়া, থানাঃ ত্রিশাল, জেলা – ময়মনসিংহ, ৩/ মোঃ মইজা (৪৫) – পিতাঃ শাহেদ আলী, সাং – নতুন বাজার, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ।
এ সময় কোতোয়ালী (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে    জানান, গ্রেপ্তার হওয়া তিনজন ছিনতাইকারী বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন