ঢাকা সন্ধ্যা ৭:৫৩, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ 134 বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এ তথ্য নিশ্চিত করে এবং তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে থাকা ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতার মৃত্যু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

একই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার ভোরে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন খামেনি। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে খামেনির নিহত হওয়ার দাবি করেন। তিনি খামেনিকে “ইতিহাসের অন্যতম অশুভ ব্যক্তি” আখ্যা দিয়ে বলেন, “এটি ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের সবচেয়ে বড় সুযোগ।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আগেই দাবি করেছিলেন, হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের “নির্মূল” করা হয়েছে। রয়টার্স জানায়, এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে খামেনির মরদেহ শনাক্তের খবরও প্রকাশিত হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম ও মেহর প্রথমে জানিয়েছিল, খামেনি পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় ছিলেন। তবে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। একই সঙ্গে ৪০ দিনের শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় ২৪ প্রদেশে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের শাজরেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ১০৮ জন প্রাণ হারিয়েছেন। তেহরানের পূর্বাঞ্চলের একটি স্কুলেও হতাহতের খবর পাওয়া গেছে।

এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, প্রতিশোধমূলক তৃতীয় ও চতুর্থ দফার হামলা চলমান রয়েছে।

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি। ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সেবছরই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে আশির দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ইরানকে নেতৃত্ব দেন তিনি। রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দেশের সামরিক ও নিরাপত্তা কাঠামোর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের বিশিষ্ট ফেলো বারবারা স্লাভিন আল জাজিরাকে বলেন, “খামেনির মৃত্যুর ক্ষেত্রে ইরানের পরিকল্পনা রয়েছে। সম্ভবত একটি পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব নেবে, এমনকি হয়তো ইতোমধ্যেই তারা দায়িত্ব পালন করছে।” আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, “সামরিক পদক্ষেপ এমন এক শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা কারও নিয়ন্ত্রণে থাকবে না।” তিনি অবিলম্বে উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির আহ্বান জানান।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল “উসকানিবিহীন ও পূর্বপরিকল্পিত আগ্রাসন” চালিয়েছে, যা তার ভাষায় “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ।” বিপরীতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ বলেন, “ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এটি বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন।”

রাশিয়া ও চীনও হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া তাৎক্ষণিকভাবে হামলা বন্ধের দাবি জানান, আর চীনের রাষ্ট্রদূত ফু কং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

খামেনির মৃত্যুতে তেহরানের বিভিন্ন এলাকায় কিছু মানুষের উল্লাসের খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে। তবে সামগ্রিক পরিস্থিতি উত্তপ্ত ও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের এই নতুন অধ্যায় কোন দিকে মোড় নেয়, তা এখন বিশ্বরাজনীতির বড় প্রশ্ন হয়ে উঠেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ