ঢাকা বিকাল ৪:১৮, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের

আন্তজার্তিক ডেস্ক: আপডেটঃ সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ 102 বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে অনেক জায়গায় তা প্রত্যাহার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাও অঞ্চলের বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠান জলিবির একটি রেস্তোরাঁ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাউথ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল সান্তোস শহরে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো জাতীয় দুর্যোগ কতৃর্পক্ষ যাচাই করছে। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে বেশ কয়েকটি দেশের সতর্কতা প্রত্যাহার করা হলেও উপকূলীয় এলাকাগুলোতে সতর্ক অবস্থান বজায় রাখা হয়। জাপান ও প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে ছোট আকারের সুনামি ঢেউও রেকর্ড করা হয়েছে। মূল ভূমিকম্পের পর পরিস্থিতি আরও জটিল করে তোলে একের পর এক আফটারশক। সংশ্লিষ্ট কতৃর্পক্ষ জানিয়েছে, ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ মাত্রার ১৩০টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে। সারাঙ্গানি উপকূলীয় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লেও পরে তা পুনরুদ্ধার করা হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “সরকার সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। মিন্দানাওয়ের মানুষকে আমরা কোনোভাবেই পেছনে ফেলে যাব না।”

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসও স্থগিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’—এর ওপর অবস্থিত হওয়ায় ফিলিপাইন বিশে^র অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। তাই বড় ধরনের কম্পনের পর দীর্ঘ সময় ধরে আফটারশক এবং সুনামির ঝুঁকি থাকাটা অস্বাভাবিক নয়। বিবিসি জানায়, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ