ঢাকা ভোর ৫:৪৯, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

ময়মনসিংহে এনসিপি নেতার উপর হামলা; পিটিয়ে ভেঙে দেওয়া হলো হাত

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ 152 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মোজাম্মেল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

মোজাম্মেল হক এনসিপির উপজেলার মুখ্য সমন্বয়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেন এনসিপি নেতা মোজাম্মেল হক। এসময় একদল লোক অতর্কিত হামলা চালায়।

আহত মোজাম্মেল হক বলেন, উপজেলার জুলাইযোদ্ধা ও প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করেছি। পূর্বঘোষিত ওই মানববন্ধনে আমি যাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের নির্দেশে হাসপাতাল থেকে সাতজনের মতো লাঠিসোঁটা ও হকস্টিক নিয়ে বের হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে। আমার বাম হাত ভেঙে দেওয়া হয়।

এসময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ, সোহেল, গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুর রবও আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেওয়ায় কর্মকর্তা ডা. জাকির হোসাইন আমার প্রতি ক্ষিপ্ত হয়েছেন। তার নির্দেশেই আমাকে মারধর করে আহত করা হয়েছে। হামলার নির্দেশদাতাসহ হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি।’

বক্তব্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন বলেন, ‘আমি হামলা করতে নির্দেশ দেইনি। কে কে হামলা করেছে আমার জানা নেই।’

ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ বলেন ‘ঘটনাটি শুনেছি। ডা. জাকির হোসাইনের সঙ্গে কথা বলেছি। তিনি হামলার ঘটনা তার নির্দেশে হয়নি বলে জানিয়েছেন। বিষয়টি প্রশাসন তদন্ত করুক। এতে পুরো ঘটনার সত্যতা বের হবে। কেউ অন্যায় করে থাকলে শাস্তির আওতায় আসবে।’

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন ময়মনসিংহ জেলা সমন্নয়কারী মো. ইকরাম এলাহী খান।

তিনি বলেন, ‘এনসিপি নেতাকে অন্যায় ছাড়াই পেটানো হয়েছে। পিটিয়ে হামলাকারীরা বুঝাতে চেয়েছে তাদের অনেক সাহস। আমরা সবকিছু চুপচাপ সহ্য করবো তা ভাববেন না। আমরা যে কোনো অন্যায় প্রতিহত করতে জানি। প্রশাসনকে বলবো, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘হামলায় জড়িত সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম রবি নামের একজনকে আটক করা হয়েছে। তিনি পৌর শহরের কাকনহাটি এলাকার বাসিন্দা। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। ওই মামলায় রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’

মোজাম্মেল হকের হাতের কবজির হাড় ভেঙে গেছে বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

তিনি বলেন, মোজাম্মেল হকের হাতের কবজির হাড় ভেঙে গেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছেন।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ