ঢাকা রাত ৩:০২, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ 352 বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলার সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সারজিস আলম বলেন, শাপলা পাব না আমরা এটা বিশ্বাস করি না। যেহেতু আইনগত কোনো বাধা নেই, নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দেবে। সেই শাপলা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন এই বাংলাদেশ কখনই স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা কী জনগণের মুখাপেক্ষী? নাকি কাল্পনিক কোনো দলের মুখাপেক্ষী? নাকি কোনো অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী? এই উত্তর তাদের দিতে হবে।

সারজিস আলম বলেন, এনসিপি কয়েকটি সিটের জন্য বাংলাদেশে রাজনীতি করছে না। ১৯৭১ এর পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চব্বিশ। এই চব্বিশে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়ে এনসিপি গঠন হয়েছে। কয়েকটি সিটের জন্য এনসিপি কারও সঙ্গে ঐক্য করবে, এনসিপি সেটা বিশ্বাস করে না। আমরা উচ্চকক্ষে পিআর চাই। নিম্নকক্ষে পিআর চাই না।

সারজিস আলম আরও বলেন, আমরা সাংগঠনিক সক্ষমতা বৃদ্বির জন্য কাজ করছি। বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিনেশন, আমরা সেই করাপটেড কালচারে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই। আর বিশ্বাস করি- আমাদের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদের নমিনেশন দিতে পারবো।

সুস্থ ধারার রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা আমাদের তরুণদের নিয়ে সামগ্রিকভাবে সব প্রকার দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের যে লড়াই- এই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না।

সারজিস আলম বলেন, আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ, সংস্কার ও বিচার। এই কার্যক্রমের যে ধারাবাহিকতা- নির্বাচনের পরে এনসিপি তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করবে। তাছাড়া তারুণ্যের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতিবিরোধী একটি গণআন্দোলনের মধ্য দিয়ে একটি বাংলাদেশ গড়তে চাই। এই মেসেজগুলো দিতে ময়মনসিংহ জেলা ও উপজেলা এবং মহানগর পর্যায়ে কমিটিতে যারা আছেন, তাদের সঙ্গে আমরা এই সমন্বয় সভাটি করছি। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এনসিপির সাংগঠনিক বিস্তৃতি ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বে। জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে এনসিপি নেতা আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান, মাসুদ রানা, মেহেদী হাসান প্রমুখ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ