ঢাকা সকাল ৭:৩২, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত

দুর্গাপুরে জরাজীর্ণ ভবনে চলছে ঝুঁকিপূর্ণ পাঠদান

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ১১ মে, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ 133 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬নং দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণভাবে চলছে পাঠদান। বিদ্যালয়টির ছাদের পলেস্তারা খসে পড়ছে, বিভিন্ন অংশে মেজে ভেঙে গেছে, দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। ভয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন অভিভাবকরাও।

প্রায় দেড় যুগ ধরে চলছে এভাবেই পাঠদান। বছর কয়েক আগে বিকল্প হিসেবে একটি টিনসেট ঘর নির্মাণ করা হলেও সেখানে পাঠদান করানো যায়নি। যে কারণে বাধ্য হয়ে এখন ক্লাস নেওয়া হচ্ছে জরাজীর্ণ ভবনেই। এমন পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থীরাই আসছে না বিদ্যালয়টিতে, চলে যাচ্ছে অন্যত্র।

এদিকে বিদ্যালয়টির এমন পরিস্থিতি ঝিমিয়ে পড়েছে সবকিছুই। শিক্ষক-শিক্ষিকারা কেউ আসেন সকাল এগারোটার পর কেউ চলে যান দুপুর ১টার পর এমনটিই জানিয়েছেন স্থানীয় লোকজন।

এ নিয়ে সরেজমিনে গেলে দেখা যায়, বিদ্যালয়ে রয়েছে একটি পাকা ভবন। ভবনের চারটি কক্ষই জরাজীর্ণ। ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও পাঠগ্রহণ। শিক্ষকদের অফিস কক্ষেরও করুণ দশা। প্রথম শিফটের প্রথম শ্রেণিতে তালিকাভুক্ত শিক্ষার্থী মোট ১০ জন। কিন্তু উপস্থিতি দেখা মেলে তিন জনের। এই তিনজনের পাঠদান দিচ্ছেন শিক্ষিকা হাফসা সিদ্দিকা।

বিদ্যালয়টিতে নেই সবার ভালোমানের বেঞ্চ। প্রতি মুহূর্তেই পলেস্তারা খসে পড়ছে যার কারণে অনেকটাই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে বলছেন এই শিক্ষিকা। অপরদিকে দ্বিতীয় শ্রেণিতে পাঁচ শিক্ষার্থী বসে রয়েছে কিন্তু শ্রেণী শিক্ষক আছেন ছুটিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৮ সালে ৬নং দক্ষিণ জাগির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ৬ পদের মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একজন শিক্ষককে ডিপোটেশনে উপজেলা শিক্ষা অফিসে নেওয়া হয়েছে। আরেক শিক্ষক সাময়িক বরখাস্ত থাকায় বাকি তিনজন দিয়ে চলছে বিদ্যালয়টি।

অপরদিকে বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৫৯ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনা। এর জন্য দায়ী বিদ্যালয়টির এমন পরিস্থিতি। তাই দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবী স্থানীয় লোকজন ও অভিভাবকের।

বিদ্যালয়ে প্রথম শ্রেণির ক্লাস চলাকালে কথা হয় মিম নামে এক শিশু শিক্ষার্থীর সঙ্গে। সে মনে আক্ষেপ প্রকাশ করে বলে, আমরা পড়তে পারি না, আমরার বেঞ্চগুলো ভাঙা বসতে অসুবিধা হয়। আমরা নতুন ঘর আর ভালো বেঞ্চ চাই।

স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন নামের একজন বলেন, বর্তমান এই স্কুলের চিত্র দেখলে নিজের কাছেই কষ্ট হয়। দিনদিন শিক্ষার্থীর সংখ্যাও কমছে। আমাদের দাবী একটি নতুন ভবন দ্রুত নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।

বিদ্যালয়ের শিক্ষিকা হাফসা সিদ্দিকী জানান, বিদ্যালয়টির ভবন অবস্থা জরাজীর্ণ। শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষকদের বসার রুম ও ভবনটির বাইরের প্রায় সব স্থানের পলেস্তারা খসে পড়েছে।

সহকারী শিক্ষক এনামুল হক দায়িত্ব আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। তিনি বলেন, আমি যোগদান করার সময় থেকেই দেখে আসছি স্কুলের এমন অবস্থা। স্কুলের ভবনের এই পরিস্থিতির জন্য অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না। আমি শিক্ষা অফিসে জানিয়েছি আমাদের দ্রুত একটি নতুন ভবন প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান জানান, নতুন একটি ভবনের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে যা অগ্রাধিকার তালিকায় আছে। আশা করছি খুব অচিরেই সেখানে একটি নতুন ভবন নির্মাণ হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ