ঢাকা সন্ধ্যা ৭:১৫, শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’! ঢাকা জেলা প্রশাসন কর্তৃক তরুণ শিক্ষার্থীদের নিয়ে শোকেসিং  প্রতিযোগিতা  ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময় সভা বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা: সিআইডির অভিযানে গ্রেফতার ০১

গাজায় নিহত সহায়তাকর্মীদের মৃত্যুর আগের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ 333 বার পড়া হয়েছে

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় নিহত এক সহায়তাকর্মীর মোবাইল থেকে উদ্ধার করা একটি ভিডিওতে তাদের শেষ মুহূর্তের ফুটেজগুলো দেখানো হয়েছে। ভিডিওতে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুল্যান্স ও জরুরি আলোর মধ্যে তীব্র গুলির শব্দ শোনা গেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ ও ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত ২৩ মার্চ ইসরাইলি বাহিনীর হামলায় ১৫ জন মানবিক সহায়তা কর্মী নিহত হন। নিহত মানবিক কর্মীর মধ্যে এই সাহায্য কর্মীও ছিলেন।

তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কোনো অ্যাম্বুল্যান্সে ‘এলোপাতাড়ি হামলা’ চালায়নি, বরং ‘সন্দেহজনক যানবাহনে’ আসা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করেই গুলি চালানো হয়।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, যে গাড়িগুলোর ওপর গুলি চালানো হয়েছে, সেগুলোর জন্য আগে থেকে অনুমোদন ছিল না এবং সেগুলোর আলোও বন্ধ ছিল।

তবে শনিবার রেড ক্রিসেন্ট কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, বাস্তব ঘটনার সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর এসব দাবি সাংঘর্ষিক। ভিডিওতে দেখা যায়, হেডলাইট ও জরুরি বাতি চালু অবস্থায় অ্যাম্বুল্যান্সগুলো চলছিল।

ছয় মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটিতে দৃশ্যত একটি চলন্ত গাড়ির ভেতর থেকে ধারণ করা হয়েছে। তাতে একটি লাল রঙের দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলোকে রাতভর অবিরাম স্বয়ংক্রিয় গুলিবর্ষণের মধ্যে চলতে দেখা যাচ্ছে।

এগুলো রাস্তায় থেমে একটি অন্য গাড়ির পাশে দাঁড়ালে দুজন ইউনিফর্মধারী ব্যক্তি গাড়ি থেকে নামেন। এর পরই তীব্র গুলির শব্দ শোনা যায়।

ভিডিওতে দুইজন চিকিৎসাকর্মীর কণ্ঠও শোনা যায়।

একজন বলেন, ‘গাড়িটা, গাড়িটা’, অন্যজন উত্তর দেন, ‘মনে হয় একটা দুর্ঘটনা ঘটেছে।’ এর কয়েক সেকেন্ড পরই গুলির শব্দ শুরু হয় ও স্ক্রিন কালো হয়ে যায়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, নিহত সহায়তাকর্মী রিফাত রাদওয়ানের মোবাইল ফোন থেকে এই ভিডিওটি উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এই ভিডিও নির্ভেজালভাবে প্রমাণ করে, অ্যাম্বুল্যান্সে ইসরাইলি বাহিনীর এলোপাতাড়ি হামলা না চালানোর দাবি মিথ্যা।

রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ সাংবাদিকদের বলেন যে, ইসরাইলি সৈন্যরা ‘চিকিৎসকদের ওপর উন্মত্তভাবে গুলি চালিয়েছে’।

ফারসাখ বলেন, ‘আমরা তখন স্পষ্টভাবে সৈন্যদের হিব্রু ভাষায় কথা বলতে শুনতে পেলাম’ আসাদ নামে পরিচিত একজন চিকিৎসকের ভাগ্য এখনও অজানা রয়ে গেছে। ’আমরা বিশ্বাস করি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গত ২৩শে মার্চ ভোরে দুটি ঘটনা ঘটেছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রথমটি ঘটে স্থানীয় সময় ভোর ৪টায়, যখন সৈন্যরা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে গুলি চালায়, এতে দুইজন নিহত ও একজনকে আটক করা হয়। দ্বিতীয়টি ঘটে দুই ঘন্টা পরে।

নিহতদের মধ্যে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি আট কর্মী, গাজার সিভিল ডিফেন্স সংস্থার ছয় সদস্য ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ-এর এক কর্মী।

তাদের লাশ রাফার কাছে একটি গণকবরে পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস (ওসিএইচএ)।

হামাস ইসরাইলি বাহিনীকে ‘ভুক্তভোগীদের গণকবরে দাফন করে এবং সত্য গোপন করে অপরাধ ধামাচাপা দেওয়ার ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেছে। ওসিএইচএ জানিয়েছে যে ২৩শে মার্চ ভোরে ইসরাইলি বাহিনী প্রথম দলটিকে লক্ষ্যবস্তু করেছিল।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ