ঢাকা রাত ১০:১২, বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার দাবি বন বিভাগের, জমি হারানোর আশঙ্কায় কৃষকদের আহাজারি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহে ৩৪ কোটি টাকার প্রত্নতত্ত্ব প্রকল্প এবং আমাদের কথা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আ”লীগ নেতার অভিযোগ: সাংবাদিক হতে সম্পাদককে ১০ লাখ টাকা দেন : আদালতে মামলা! রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ডিএমপি কমিশনার অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ২ সদস্য গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং সহস্রধারা ঝর্নায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে? অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান কে হলেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা বন্যায় ভাসছে চট্টগ্রাম: ৫০ জনের মৃত্যু, ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা, জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার  স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভোট নিয়ে আ.লীগ নেতার প্রশ্নবিদ্ধ মন্তব্যে! এমপির অগ্রিম ইস্তফা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বুধবার, ১৫ মে, ২০২৪, ৪:১০ পূর্বাহ্ণ 277 বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বক্তব্যের বিচার দাবি করে অগ্রিম ইস্তফার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোহিত-উর-রহমান-শান্ত।

সম্প্রতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম কুদ্দুসের এক বক্তব্যের প্রতিবাদে গত সোমবার (১৩ মে) ভোর ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন এমপি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে দেখা যায় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ওই পোস্টে রিয়েক্ট পড়েছে ২৮ শর অধিক, মন্তব্য পড়েছে ৭৭৩টি এবং পোস্টটি শেয়ার করেছেন ৩৩৪ জন।

এরপর থেকেই তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ময়মনসিংহের রাজনীতিতে গরম বাতাস বইতে শুরু করেছে বলেও মনে করছেন অনেকেই।

ই পোস্টে মোহিত উর রহমান শান্ত লিখেছেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোটা পৃথিবী যেখানে আপনার প্রশংসায় পঞ্চমুখ, একটি অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয়লাভের পর সবাই যখন আপনাকে অভিনন্দন জানিয়ে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ তখন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সন্তানের রক্তের সাথে আপস করা, সন্তানের খুনিদের সাথে আপস করা এমএ কুদ্দুস সেই অবাধ, সুষ্ঠ আর নিরপেক্ষ নির্বাচনকে আমাদের প্রানপ্রিয় আপনাকে বিতর্কিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। বাকস্বাধীনতার অর্থ মিথ্যাচার হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অগ্রিম ইস্তফা দিয়ে রাখলাম। ঘটনার সত্যতা যাচাই করে আপনি হয় আমার ইস্তফা গ্রহণ করবেন এবং জড়িত প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করবেন, না হয় ব্যক্তি স্বার্থে বিরোধীদের হাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করার খোরাক তুলে দেওয়ার জন্য এম এ কদ্দুসের দৃষ্টান্তমূলক বিচার করবেন।’

প্রধামনমন্ত্রী, আইজিপিসহ একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হ্যাসট্যাগ করা ওই পোস্টে এমপি শান্ত ৫১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যায়- একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম কুদ্দুস বলছেন, ‘বিগত নির্বাচনে তিন মাস কাজ করে সদরের প্রত্যেকটি ঘরে ঘরে আমিনুল হক শামীম নেতা হিসেবে পরিচয় লাভ করেছেন। গত নির্বাচনে আপনারা ‘ট্রাক’ মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেখানে আমিনুল সাহেব ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তাকে ফেল করানো হয়েছে। এক লাখ তিন হাজার ভোট পেয়েছেন তিনি। ৫০ হাজার ভোট এদিক-সেদিক করে নৌকাকে পাস করানো হয়েছে। তাইলে ৫০ হাজার ভোটে এই ভদ্রলোক (আমিনুল হক শামীম) পাস করে।

এই অনুষ্ঠানে ট্রাক প্রতীকের পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক দীন ইসলাম ফকরুল, ছাত্রলীগ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ন কবীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাবিশ্বে প্রশংসিত। অথচ জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জনসভায় একজন ব্যক্তিকে তোষামোদ করার জন্য ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। পরে ওই বক্তব্যের ভিডিওটি আমিনুল হক শামীম তার নিজের ভেরিফাইড আইডিতে এই পোস্টটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে তারা দুজনেই দল ও সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ঘটনায় আমি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করছি। এনিয়ে দলের সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হবে।

তবে এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুসের বক্তব্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম দলীয় মনোনয়ন না পেয়ে প্রথমে ময়মনসিংহ-৭ এবং পরে ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ওই নির্বাচনে এম এ কুদ্দুস ট্রাক প্রতীকে নির্বাচন করেছেন। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সূত্রঃ আরটিভি

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ