ঢাকা দুপুর ১২:০৩, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ 100 বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা গ্র্যাজুয়াল উইথড্রয়ালের (ধাপে ধাপে প্রত্যাহার) মধ্যে আছি। হঠাৎ পুরো ফোর্সকে প্রত্যাহার করা যায় না। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী (রেইজিং ডে) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, খুব শিগগিরই ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যের সংখ্যা খুব সীমিত পর্যায়ে নিয়ে আসা হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই-এর নিরাপত্তা নিশ্চিত করতে এসওপি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সবসময় বহাল থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বর্তমানের ৫ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এ বাহিনীকে অত্যাধুনিক লজিস্টিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরো সমৃদ্ধ করা হবে।

মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা অপরিসীম। ১৯৯৫ সালে তৎকালীন সরকার প্রধান বেগম খালেদা জিয়ার হাত ধরে যে ‘কোস্টগার্ড আইন’ প্রণীত হয়েছিল, তার মাধ্যমেই এই বাহিনীর যাত্রা শুরু।

তিনি বলেন, বর্তমানে দেশের দুর্গম হাওর অঞ্চল এবং সুন্দরবনসহ ম্যানগ্রোভ বনাঞ্চলেও কোস্টগার্ডের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেখানে দুর্গমতার কারণে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছানো কঠিন, সেখানে কোস্টগার্ডকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান যুগে অপরাধীদের কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। দুর্বৃত্তরা এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের মোকাবিলায় কোস্টগার্ডকেও সমভাবে প্রযুক্তিগতভাবে দক্ষ ও আধুনিক সম্পদে সজ্জিত হতে হবে। এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধি এবং বাহিনীর কাঠামোগত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি শৃঙ্খলা পরিপন্থী বা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে, তবে বাহিনীর নিজস্ব ইন্টেলিজেন্স উইংয়ের মাধ্যমে তা খতিয়ে দেখা হয় এবং প্রচলিত সামরিক বা বিভাগীয় আইনে ব্যবস্থা নেওয়া হয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া।

দেশে জঙ্গি তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। কিছু উগ্রবাদী বা র‍্যাডিক্যাল গ্রুপ সব দেশেই থাকে, তবে তা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ