ঢাকা রাত ১:৪৯, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহে আড়াই বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যা করলো সৎ মা দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় ময়মনসিংহে শিশু সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫ সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব : ডিবিপ্রধান ‎ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল ফুলবাড়ীয়ার আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিদায় সংবর্ধনা  অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্যকে  গ্রেফতার করেছে সিআইডি  ‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক

কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী

সেলিম মিয়া।। আপডেটঃ সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ 270 বার পড়া হয়েছে

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি বলেছেন, কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনে আজ থেকেই ছয়টি জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এর লক্ষ্য হলো কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা।

৩ মে (রবিবার) বিকেলে নেত্রকোনায় পাবলিক হলে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনাব তারেক রহমান, খালেদা জিয়ার মতোই দেশের তৃণমূল পর্যায়ে বসবাসকারী কৃষক, শ্রমিক এবং নিম্নআয়ের মানুষের কথা গভীরভাবে ভাবেন। তিনি বিশ্বাস করেন, স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার রয়েছে।

এই লক্ষ্যকে সামনে রেখে কৃষক ও নিম্নআয়ের মানুষের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ভাতা, খাল খনন, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে তারা জীবনের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারেন।
তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একই ধরনের পোশাক, জুতা ও ব্যাগ প্রদান করা হবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই বৈষম্যহীন শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, অর্থনৈতিক অবস্থার কারণে যেন কোনো শিশু নিজেকে পিছিয়ে মনে না করে, সেটিই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিদেশে অবস্থানকালে সেখানকার শিক্ষাব্যবস্থা দেখে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের শিশুদেরও যেন একইভাবে সম্মানজনক পরিবেশে শিক্ষা দেওয়া যায়, তাদের পোশাক ও মধ্যাহ্নভোজ নিশ্চিত করা যায়। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, রাষ্ট্রের সব সুবিধা যেন সবার কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। মাঠপর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ একযোগে কাজ করে যাচ্ছে।

ধান সংগ্রহমূল্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সংগ্রহমূল্যের সুবিধা যেন সরাসরি কৃষকের হাতে পৌঁছে যায়। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, স্থানীয়ভাবে গুদাম সুবিধা সম্প্রসারণের আশ্বাসও দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। বৃষ্টি ও বন্যার সম্ভাবনা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে আগাম সতর্ক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন। যেমনভাবে জিয়াউর রহমান দেশকে বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া নারী শিক্ষা, ক্ষমতায়ন ও শিল্পায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছিলেন, তেমনি জনাব তারেক রহমানও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন।

শেষে তিনি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি, নেত্রকোনা – ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এমপি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন খান, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জামাল হোসেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ নুরুজ্জামান (নুরু), জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম সরদার প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মাধ্যমে জেলার বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ