ঢাকা রাত ৮:৫৪, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার  যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮।৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন

মুক্তাগাছায় ৩২৯ টন চাল আত্মসাতের ঘটনায় আরেকটি কমিটি গঠন  

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ 243 বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার  আলোচিত মুক্তাগাছা খাদ্য গুদামের ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী বৃহস্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেবে বলে সূত্র নিশ্চিত করেছে।

আত্মসাতের ঘটনায় মূল আসামি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি)  শাকিল আহমেদ-এর সঙ্গে জড়াবেন আরো ৮ কর্মচারী। এদের মধ্যে আলোচিত সহকারী উপ খাদ্য পরিদর্শক তুহিন ও ৬  জন নিরাপত্তা প্রহরী রয়েছেন। এর পরই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  এগিয়ে চলছে দুদকের দায়ের করা মামলার তদন্ত।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর  খাদ্য অধিদপ্তর মুক্তাগাছা খাদ্য গুদামের রেকর্ডপত্র অনুসন্ধান করে অন্যান্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ প্রদান করে। এদিকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ শাখাওয়াত হোসেন সোমবার ২২ এপ্রিল  ময়মনসিংহ ও টাংগাইলের মধুপুর স্টীল সাইলো পরিদর্শন করেন।

জানা যায়, সাইলো পরিদর্শনের সময় অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাইলোর প্রকল্প পরিচালক রেজাউল করিম সেখ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা মহাপরিচালকের সাথে ছিলেন।

সকাল ১০ টায় তিনি ময়মনসিংহ খাগডহর  সিএসডিতে অবস্থিত ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার স্টীল সাইলোতে পৌঁছান। ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম, সাইলোর অধীক্ষক মোহাম্মদ ফয়জুর রহমান শিবলী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি দুপুর সাড়ে ১২ টায় মধুপুর স্টীল সাইলো পরিদর্শনে যান। টাংগাইলের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন ও সাইলোর ভারপ্রাপ্ত অধীক্ষক মোঃ রাকিবুল মাহফুজ মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এ সময় তিনি সাইলোতে চাল সংরক্ষণের সক্ষমতা সম্পর্কে ধারণা নেন। উভয় সাইলো পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আগামী বোরো চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জন ও গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশ প্রদান করেন।

 অধিদপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের ১৬ এপ্রিল ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। হালুয়াঘাটের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আলী মিয়া কমিটির প্রধান। ময়মনসিংহ সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম ফাহিম ও ফুলবাড়িয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস. এম. সালাহ্ উদ্দিন কমিটির সদস্য। কমিটি গত রবিবার দিনব্যাপী মুক্তাগাছা খাদ্য গুদামের সব রেকর্ড অনুসন্ধান এবং ফটোকপি সংগ্রহ করে। মঙ্গলবার ও বুধবার তদন্ত কাজ শেষ করে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এর পরই অন্যান্য দোষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, মুক্তাগাছা খাদ্য গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ পালিয়ে যাওয়ার আগে ৩ মাসের মধ্যে যেকোনো সময় ৩২৮ টন ৯৮০ কেজী চাল ও ১ হাজার ৮৭৫টি খালি বস্তা আত্মসাতের ঘটনা ঘটে। ওই সময় গুদামের বিভিন্ন দায়িত্বে ছিলেন সহকারী উপ খাদ্য পরিদর্শক তুহিন, নিরাপত্তা প্রহরী নূরুল হক, রাজু আহম্মেদ, জুলহাস উদ্দিন, শফিকুল ইসলাম, লায়লা বিলকিস ও হাসিনা আক্তার এবং পরিচ্ছন্ন কর্মী স্বপন চন্দ্র দাস। এদের মধ্যে তুহিন ও নূরুল বীরদর্পে গুদামের সব দায়িত্ব পালন করতেন। বেশি বয়সের কারণে গুদামে যেতেন না লায়লা ও হাসিনা।

একটি সূত্র জানায়, আত্মসাতের দায় এড়াতে এর আগে কয়েকজনের বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ উঠে। আত্মসাত ধরা পড়ার ৪ মাস পর দুর্নীতিবাজ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবীকে টাংগাইলের মির্জাপুরে বদলি করা হয়। ব্যবস্থা না নিয়ে তাকে গুরুত্বপূর্ণ উপজেলায় বদলি করায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে দেশের অন্যান্য খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকরা  দুর্নীতি ও অনিয়মে জড়ানোর উৎসাহ পেয়েছেন। অথচ এ ধরণের আত্মসাতের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার শতভাগ নজির রয়েছে। এর আগেও ময়মনসিংহের অঞ্চলের  কয়েকটি খাদ্য গুদামে চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনা ঘটে। জড়িতরা আটক হয়ে কারাভোগ, চাকরিচ্যূত ও বিভাগীয় মামলায় পড়েন।

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্তা না নেওয়ায় বিভিন্ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি গণ সুকৌশলে করে যাচ্ছে অনিয়ম ও দুর্নীতি। হুংকার দিয়ে বলে পত্রিকায় লিখলে কিছু হবে না। সবকিছু ম্যানেজ করে আমরা কাজ করি।

কিছু দিন আগে ময়মনসিংহের একটি গুদামে দুর্নীতির অভিযোগে পরিদর্শন করে  কর্তৃপক্ষ।

খাদ্য পরিদর্শক দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয়ে বিলাসী জীবন যাপন করে। একটি সুত্র জানায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি খাদ্য গুদাম  এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করতে হয়।

অনুসন্ধানে জানা যায় ময়মনসিংহ বিভাগের অর্ধশত খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি)  দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। রয়েছে আলিশান বাড়ী  ও ফ্ল্যাট। নিজস্ব গাড়ীতে করে অফিসে যাতায়াত করেন।

বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অর্থের নেশায় মাতাল । ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর জন্য শফি আফজালুল আলম, ও খাদ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান লাখ, লাখ টাকা খরচ করে জামালপুর জেলায় পোস্টিং নিয়েছেন।

ময়মনসিংহের বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক ঘুষ বাণিজ্যের  কারনে  শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছেন।

কি বিলাসী জীবন যাপন করেন এক উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে নিজস্ব গাড়ীতে করে অফিসে যাতায়াত করেন। এলাকার বেশ কয়েকজন এর সাথে কথা বলে জানা যায় খাদ্য বিভাগে চাকুরী হওয়ার আগে সাদা মাঠা জীবন যাপন করতে।

অপরদিকে জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা  শফি আফজালুল আলম দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। নামে বেনামে গড়েছে কোটি, কোটি টাকার সহায় সম্পদ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ