ঢাকা রাত ১১:১৭, বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকমল নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন  মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভালুকার জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার দাবি বন বিভাগের, জমি হারানোর আশঙ্কায় কৃষকদের আহাজারি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহে ৩৪ কোটি টাকার প্রত্নতত্ত্ব প্রকল্প এবং আমাদের কথা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আ”লীগ নেতার অভিযোগ: সাংবাদিক হতে সম্পাদককে ১০ লাখ টাকা দেন : আদালতে মামলা! রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ডিএমপি কমিশনার অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ২ সদস্য গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং সহস্রধারা ঝর্নায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে? অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান কে হলেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা বন্যায় ভাসছে চট্টগ্রাম: ৫০ জনের মৃত্যু, ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা, জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার  স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের লাগাম টানা হচ্ছে

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ২:৪০ পূর্বাহ্ণ 228 বার পড়া হয়েছে

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের লাগাম টানা হচ্ছে। কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এমপি-মন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কেউই ভোটে দাঁড়াতে পারবেন না। এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সারা দেশে এমপি-মন্ত্রীদের তাঁর (প্রধানমন্ত্রীর) কড়া বার্তা দিতে নির্দেশনা দেওয়া হয়। বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে দলীয় সভানেত্রীর বার্তা সারা দেশে এমপি-মন্ত্রীদের পৌঁছে দিতে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের নেতাদের টেলিফোনে দলের প্রধানের বার্তা পৌঁছে দেন। সভানেত্রীর বার্তা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘এমপি-মন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না-এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা বৈঠক শেষ করেই নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিয়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এমপি-মন্ত্রী পরিবারের সদস্য, আত্মীয়স্বজন যারা প্রার্থী হয়েছেন, তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। একই সঙ্গে দলের অনেক সিনিয়র নেতাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।’ এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিচ্ছে না। নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণতা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে-সে বিষয়ে অনেক আগে থেকেই কঠোর বার্তা দেওয়া হচ্ছিল দলের পক্ষ থেকে। কিন্তু দলের প্রভাবশালী নেতা ও স্থানীয় এমপি-মন্ত্রী স্ব স্ব নির্বাচনি এলাকায় তাদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের প্রার্থী করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বসিয়ে দিচ্ছেন। কারও কারও আত্মীয়স্বজনের নামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগও উঠেছে। এ কারণে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সংঘাত-সহিংসতা হচ্ছে। এমপি-মন্ত্রী প্রশাসনের ওপর খবরদারি করছেন। সে কারণে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, এমপি-মন্ত্রী পরিবারের সদস্যরা নির্বাচন করতে পারবে না। দলীয় প্রধানের কঠোর বার্তা পেয়ে গতকাল দলের সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা নড়েচড়ে বসেন। প্রথমে বৈঠক করেন।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ। উপস্থিত একাধিক নেতা জানান, নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজনকে তাৎক্ষণিক বৈঠক থেকে সতর্কবার্তা দেওয়া হয়। বৈঠক সূত্র আরও বলছে, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অধিকাংশ নেতার অভিমত ছিল দলীয় প্রতীকের কারণে তৃণমূলে দলাদলি বাড়ছে। এ কারণে প্রতীক বাদ দেওয়া হয়। সে কারণে আওয়ামী প্রতীক রাখেনি। বৈঠকে বলা হয়, যেখানে দল মনোনয়ন দিচ্ছে না, সেখানে তারা খবরদারি করছে। আধিপত্য বিস্তার ও মাইম্যান সৃষ্টির চেষ্টা হচ্ছে। এমপি-মন্ত্রীরা নিজের প্রভাব বৃদ্ধি ও আধিপত্য বিস্তারের জন্য যে রাজনীতি করছেন তা আওয়ামী লীগ পছন্দ করছে না। এটা নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
যারা নিকটাত্মীয়দের দিয়ে নির্বাচন করাচ্ছেন, তাদের তালিকা করা হচ্ছে। কেউ যদি দলীয় নির্দেশনা না মানেন, তাদের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এবার চার পর্বে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম পর্বে ১৫০টি উপজেলায় ভোট হবে। প্রথম পর্বে ১৪ উপজেলায় মন্ত্রী-এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। মন্ত্রী-এমপিদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্যই প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে। দলের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা চান প্রভাবমুক্ত, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা নির্বাচন। সে কারণেই এমপি-মন্ত্রীদের প্রভাব বিস্তার না করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন। দলীয় প্রধানের এই বার্তা আমরা পৌঁছে দিচ্ছি।’ ২ মে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে। এ উপলক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী ও এমপিদের উপজেলা নির্বাচন বিষয়ে তাঁর অবস্থান তুলে ধরবেন। প্রভাব বিস্তার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেবেন। এ ছাড়া শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও বৈঠক হতে পারে। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কারের বিধান রয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ