ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

নকলায় কৃষিজমির মধ্যদিয়ে নদী খনন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ 200 বার পড়া হয়েছে

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের আদর্শগ্রামসহ বসতবাড়ী ও তিন ফসলি কৃষি জমির মধ্যদিয়ে নদী খনন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার ২৭ জানুয়ারি আদর্শগ্রামে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়।মানববন্ধনে আদর্শগ্রামসহ মির্জাপুর, মুক্তচর, টাঙ্গাইল্লাপাড়া, পিয়ারপুর,জামতলা,চরঅষ্টাধার ও সেনেরচর গ্রামের বিভিন্ন বয়স ও পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।মানববন্ধন চলাকালে আদর্শগ্রামবাসীর পক্ষে শাহালম,রুবেল মিয়া,এরশাদ মিয়া,তোফাজ্জল হোসেন,মো.রুবেল ও আব্দুল খালেক, মির্জাপুর গ্রামবাসীর পক্ষে আজিজুল হক,মুক্তচর গ্রামবাসীর পক্ষে পচন মিয়া, টাঙ্গাইল্লাপাড়া গ্রামবাসীর পক্ষে মোজাম্মেল হক,পিয়ারপুর গ্রামবাসীর পক্ষে দেলোয়ার হোসেন দেলু, জামতলা গ্রামবাসীর পক্ষে বাদশা মিয়া ও ছাইফুল ইসলাম,চরঅষ্টাধর গ্রামবাসীর পক্ষে খালেক মিয়া ও সেনেরচর গ্রামবাসীর পক্ষে ইস্রাফিলসহ পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন নারী ও পুরুষ বক্তব্য রাখেন।বক্তারা জানান,শেরপুর জেলার নকলা উপজেলাধীন ৮নং চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা আদর্শগ্রামসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে বসবাসকারী অধিকাংশ দরিদ্র বর্গাচাষী। বহ্মপুত্র নদের তীর ভাঙনের ফলে কোন একসময় গৃহহীন হয়ে পড়েছিলেন। পরে কালের বিবর্তনে নদের ওপার ভাঙনের ফলে আবার নিজের বসতভিটার জমি ও কৃষি জমি ফিরে পায়। তবে এই নদের ভাঙনের কারনে তাদের জমি সমূহ সরকারি খাতে চলে যাওয়ায় বাধ্য হয়ে তারা সবাই মিলে জমিগুলো সরকারের কাছে বন্দোবস্ত নিয়ে বসতবাড়ী নির্মাণ করেন এবং তিন ফসলি এসব আবাদি জমিতে কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে আসছেন। এছাড়া এই জমির কিছু অংশে সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের জন্য আদর্শগ্রাম করে দেওয়া হয়েছে; যেখানে বেশ কিছু ভূমিহীন পরিবার তাদের সন্তান-সন্ততি নিয়ে নিরাপদে বসবাস করছেন। সবমিলিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালোই চলছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের বসতবাড়ী ও আদর্শগ্রামের মধ্য দিয়ে এমনকি বিপুল পরিমাণ তিন ফসলি কৃষি জমির মধ্যদিয়ে নতুন করে বহ্মপুত্র নদ খনন করার তথ্যটি প্রথমে বিশ্বাস না করলেও, পরে খননের কার্যক্রম শুরু দেখে তারা আজ দিশেহারা।এলাকাবাসীর দাবি,তাদের বসতবাড়ী ও আদর্শগ্রামের মধ্য দিয়ে এমনকি বিপুল পরিমাণ তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অপরিকল্পিত ভাবে নতুন করে বহ্মপুত্র নদ খনন করা হলে অগণিত কৃষি নির্ভর পরিবার গৃহহীন হবেন, হবেন ভূমিহীন। খাদ্যের অভাবসহ ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হওয়ার পাশাপাশি তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হবে। যা নাকি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে এলাকাবাসী মনে করছেন। তাই সরেজমিনে তদন্ত ছাড়াই অপরিকল্পিত ভাবে জনগনের বসতবাড়ী ও আদর্শগ্রামের মধ্য দিয়ে এবং বিপুল পরিমাণ তিন ফসলি কৃষি জমি নষ্ট করে আবাদি জমির মধ্যদিয়ে নতুন করে বহ্মপুত্র নদ খনন করার কার্যক্রম বন্ধের জোরদাবি জানান তারা। তারা জানান, বর্তমানে বহ্মপুত্র নদটি যেদিতে বইছে, তা ঠিক রেখে নদীরক্ষা বাধ নির্মানের মাধ্যমে নিরিহ জনগনের বসতবাড়ী, আদর্শগ্রাম ও বিপুল পরিমাণ তিন ফসলি কৃষি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ