ঢাকা ভোর ৫:০০, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের যুদ্ধাপরাধী তারাকে আটক করেছে র‌্যাব-১৪

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ২:২৪ অপরাহ্ণ 256 বার পড়া হয়েছে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোখলেছুর  রহমান ওরফে তারাকে ময়মনসিংহ শহরের ধোপাখোলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শেরপুরের নকলা উপজেলার নকলা হাইস্কুলে পাকিস্তানী হানাদার বাহিনীরা মোঃ মোখলেছুর  রহমান ওরফে তারাসহ কতিপয় রাজাকারের সহায়তায় ক্যাম্প স্থাপন করেন। অভিযুক্ত মোঃ মোখলেছুর  রহমান তারা এর নেতৃত্বে কতিপয় রাজাকার নকলা গ্রামের সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে এসে ঐ ক্যাম্পের পাকিস্থানী আর্মিদের বাংকার, বন্দিশালা, টর্চারসেল তৈরীর কাজে জোরপূর্বক বাধ্য করতো।

রাজাকার মোঃ মোখলেছুর  রহমান তারার নেতৃত্বে নিরীহ গ্রামবাসীদের ধরে নিয়ে উক্ত বন্দিশালায় অমানবিক নির্যাতন ও হত্যা করা হতো।

১৯৭১ সালের ২১ জুলাই রাত্র ৩.৩০ টায় রাজাকার তারা‘র নেতৃত্বে শেরপুর জেলার নকলা থানাধীন বিবির চর গ্রাম থেকে সোহরাব উদ্দিন‘সহ তার শ্যালক কুদ্দুস এবং কুদ্দুসের চাচাতো ভাই মোবারক আলীকে জোরপূর্বক তুলে নিয়ে তাদের হত্যা সহ  বাড়ীঘর আগুনে পুরে দেয়।

১৯৭১ সালের ২৭ আগস্ট বিকাল ৫.০০ টায় মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ শাহজাহান আলী সজু নামাজ শেষে নকলা বাজারের দিকে আসার পথে রাজাকার তারা‘র নেতৃত্বে তাকে জোরপূর্বক নকলা থানার অদূরে নকলা স্কুলে টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন করে।

এরই প্রেক্ষিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা নং-১১/২০১৬ রুজু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

উক্ত মামলায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্ণিত মানবতাবিরোধী অপরাধে পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব-১৪ ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, ২১/০৬/২০২৩ ইং তারিখ  সকাল অনুমান ১১.৩৫ টায় র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন ধোপাখোলা এলাকা হতে  মোঃ মোখলেছুর  রহমান তারা (৭০), পিতা- মৃত ময়েজ উদ্দিন আহম্মদ, মাতা-মৃত মালেকা খাতুন, সাং- কুর্শা বাদাগৈর, ৬নং ওয়ার্ড, নকলা পৌরসভা, থানা-নকলা, জেলা-শেরপুরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত “ মোঃ মোখলেছুর  রহমান তারা“ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দেয় এবং পাকিস্থানি হানাদার বাহিনীর দোসর হিসেবে তাদের বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে।

সে ১৯৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক শেরপুরের নকলা এলাকায় স্থানীয় রাজাকার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোঃ মোখলেছুর  রহমান তারা মহান মু্ক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে শেরপুরের নকলা এলাকায় স্বাধীনতাকামী নিরীহ বাঙ্গালিদের আটক, নির্যাতন, অপহরণ, হত্যা, লুটপাট, ঘরবাড়ি লুন্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার সাথে জড়িত থেকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে জানা যায়।

গ্রেফতারকৃত মোঃ মোখলেছুর  রহমান তারা মামলার তদন্ত কাজ শুরু হওয়ার পর থেকেই পলাতক ছিল। পরবর্তীতে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে চলে যায়।

এ সময় সে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে নিজ এলাকা ত্যাগ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। আত্মগোপনে থাকাকালীন সে সাধারণত জনসমাগম স্থান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও তার ব্যক্তিগত পরিচয় প্রকাশ পায় এমন স্থান এড়িয়ে চলতো।গ্রেফতারকৃত আসামিকে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন
অপারেশন ও মিডিয়া অফিসার, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক প্রেরিত প্রেস বিঞ্জপ্তিতে জানিয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ