জাগরণ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক, ও ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান রাসেলের সার্বিক সহযোগিতায় অসহায় চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে শতাধিক চশমা বিতরণ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের মোদারপুর নায়েবের বাড়ীতে মানবিক সেবা কর্যক্রমে এলাকাবাসী ও সেবা গ্রহীতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিনামূল্যে চশমা বিতরণের সময়য় সংগঠনের সভাপতি কাজী মুকাদ্দিমুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাসুমা আক্তার, সাধারণ সম্পাদক সুজানা খান, দফতর সম্পাদক মাহবুব রহমান, সদস্য কাউসার হাসান পিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য