ঢাকা ভোর ৫:৩৫, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২ দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‎বিজিবি ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয়  ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ? ‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেরপুর আদালতে মটরসাইকেল আই ফোন সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা রাজধানীতে যানজট নিরসনে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩ একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ত্রিশালে স্থাপন করার চিন্তা-ভাবনা করছি, বিমানমস্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান মন্ত্রীর খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম ‎হত্যাকারী সন্ত্রাসী রাপেলকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে বাবা সীমান্তে বিজিবির অভিযানে, মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক

বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ 97 বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার লুট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা (৩৫) নামের এক বেদেপল্লীর নারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দক্ষিণ ডেফলাই বেদে পল্লীতে তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে পূর্ববিরোধের জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় তার ছেলে, ছোট বোনের স্বামী, বাবা এবং তিনি নিজেসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। লিখিত বক্তব্যে সেলিনা বলেন, ১২ আগস্ট রাতে তার বড় ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়।

পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর ১৩ আগস্ট রাত আনুমানিক ১২ টার দিকে ১৪-১৫ জন তার বিয়েবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনার অভিযোগ, হামলাকারীরা চাপাতি, ছুরি, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে মারধর করেন।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে সেটি তার কপালের বাম পাশে লাগে এবং রক্তাক্ত জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সেলিনা।

একই সময় তার ছোট বোনের স্বামীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় শাবলের আঘাত তার পায়ের বুড়ো আঙুলে লাগে বলে অভিযোগ করেন তিনি। তার বাবাকেও আঘাত করা হয়েছে বলে জানান সেলিনা।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ছেলের হাত থেকে দুইটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাওয়া হয়।

এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

এ ছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ট্রাংক এবং বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন সেলিনা।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করলে তারা রক্ষা পান বলে জানান তিনি। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ