ঢাকা সকাল ৬:২০, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত করতে হবে:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার 

শিক্ষার্থীদের সঞ্চয় ও ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ 69 বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে দেশব্যাপী ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) এনসিসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার উদ্যোগে নটরডেম কলেজ ময়মনসিংহের শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ড. ফাদার থ্যাডিয়াস হেমব্রম, সিএসসি, রিটেইল ব্যাংকিং ও ডিএফএস বিজনেসের ইউনিট প্রধান এস. এম. তানভীর হাসান, ময়মনসিংহ  আঞ্চলিক প্রধান এ,কে,এম বদরুল হাসান এবং  শাখা ব্যবস্থাপক মোঃ ফাইজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা শুধু অর্থ জমা রাখার বিষয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য আর্থিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়া জরুরি। তাই নিরাপদ ও সচেতনভাবে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থিকভাবে সচেতন করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল প্রজন্ম তৈরি হবে। এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সঞ্চয় ও আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ড. ফাদার থ্যাডিয়াস হেমব্রম, সিএসসিকে এবং ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক প্রধান এ,কে,এম বদরুল হাসান উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানকে সন্মাননা স্মারক প্রদান করেন।
এছাড়া, পরিবেশ সবুজায়নে এনসিসি ব্যাংকের ‘এনসিসি নিসর্গ’ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান
বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা এবং পরিবেশ উন্নয়নে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে  এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে কলেজ কতৃপক্ষকে সার্বিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ