ঢাকা ভোর ৫:০৫, রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুরনো ঢাকায় দখল ও চাঁদাবাজির বেপরোয়া অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে ময়মনসিংহে লিচু পাড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা যুবককে কুপিয়ে গুরুতর আহত : থানায় অভিযোগ বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ এক যুবক গ্রেফতার একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী শেরপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন – ডেপুটি স্পীকার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম পর্যায়ক্রমে ময়মনসিংহে বিকেএসপি ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে : ওয়াহাব আকন্দ এমপি ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঢাকার সড়কে এআই ক্যামেরা, প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবি বিবেচনায় রয়েছে : রেল প্রতিমন্ত্রী বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার ময়মনসিংহে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে লাগাতার চার বছর ধর্ষণ! দুইবার গর্ভপাত রেললাইন সম্প্রসারণ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম  অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে: ডেপুটি স্পিকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে – ডেপুটি স্পীকার। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি এআই প্রযুক্তিতে সাংবাদিক মুন্নার ছবি বিকৃত করে অপপ্রচার: চট্টগ্রামে মামলা, তদন্তে পিবিআই ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায়  পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন : মোসলেহ উদ্দিন আহমদ সভাপতি সাধারণ সম্পাদক  শামীমা পারভীন  গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী দুর্গাপুরে রেল আসার আনন্দের বন্যা – বাস্তবায়ন ডেপুটি স্পীকার বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে :  তথ্য প্রতিমন্ত্রী                                                       বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি হলিস্টিক হোম বিল্ডার্স লি. প্রতিষ্ঠানের গ্রাহকের প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেফতার প্রধামন্ত্রীর খাল খনন কর্মসূচি উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কৃষকদের প্রণোদনাসহ সুযোগ-সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী : এমপি ওয়াহাব শতবষীর্ বৃদ্ধ নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত : থানায় অভিযোগ

হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য ঢেঁকি

গৌরীপুর প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ 320 বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর হারিয়ে গেছে গ্রামীণ ঢেঁকি। বাংলার গ্রামীণ রমনীরা ধান ভানা, হলুদ কুটা, মোটর শুটি, ডাল কুটা ও পৌষ পার্বণে পিঠা তৈরির জন্য চাউলের গুরা কুটার জন্য ঢেঁকি ব্যবহার করতো। এখন আর গ্রাম বাংলায় ঢেঁকি দেখা যায় না বললেই চলে।
এক সময় গ্রাম বাংলায় ধান ভানার একমাত্র যন্ত্রই ছিল ঢেঁকি। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে ঢেঁকি ব্যবহার হয়ে আসছে। তখন বাংলার ঘরে ঘরে ধান ভানা, চিড়া কুটা, চালের গুঁড়া করার জন্য ঢেঁকিই ছিল একমাত্র মাধ্যম। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ঢেঁকি গৃহস্থের স্বচ্ছলতা ও সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে প্রচলিত ছিল।

গ্রামের ঘরে ঘরে এখন আর আগের মত চোখে পড়ে না ঐতিহ্যবাহী ঢেঁকি। আজানের সাথে সাথে ভোরের স্তব্ধতা ভেঙ্গে ঢেঁকির ঠক ঠক শব্দ আর কানে আসে না। যেখানে ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করাও কঠিন ছিল। যেখানে বসতি সেখানেই ঢেঁকি। কিন্তু আজ তা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে মুছে যাচ্ছে।

এ প্রজন্মের ছেলে যার বয়স হবে ১০। ৫ম শ্রেনী শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসা করা হয়ছিল যে সে ঢেঁকি চিনে কিনা না। সে উত্তরে বললো এটা কি জিনিষ। জানা গেল সে ঢেঁকি চিনে না।
মাছে ভাতে বাঙালির ঘরে একসময় নবান্নের উৎসব হতো ঘটা করে। উৎসবের প্রতিপাদ্যটাই ছিল মাটির গন্ধ মাখা সুগন্ধী ধান, ঢেকি ছাঁটা চালের ভাত আর সুস্বাদু পিঠার আয়োজন। রাতের পর রাত জেগে শরীরটাকে ঘামে ভিজিয়ে ঢেঁকিতে ধান ভানার পর প্রাণ খোলা হাসি হাসত বাংলার রমণীরা। সেই ঢেঁকির এখন প্রস্থান ঘটেছে। কালের বিবর্তনে আর যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে অধুনিক এই যুগে গ্রাম বাংলার ঢেঁকি আজ বিলুপ্তির পথে।

মূলত ৮০ দশকের পর ইঞ্জিন চালিত ধান ভাঙ্গা কল আমদানির পর গ্রাম অঞ্চল থেকে ঢেঁকির অবসান হয়েছে। ক্রমান্বয়ে ঐতিহ্যবাহী ঢেঁকি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন গ্রামের মানুষ ভুলে গেছেন ঢেঁকি ছাঁটা চালের স্বাদ আর তরুণ প্রজন্ম তো চেনেই না- এই যন্ত্রটি। যান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠের ঢেঁকি শিল্পকে। ডিজিটাল যুগে তরুণ প্রজন্মরা ঢেঁকি কি তা চেনবেই না। হয়তো ঢেঁকির স্থান হবে যাদুঘরে।

ঢেঁকি ছাঁটা চাল শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। গ্রামের মেয়েরা পালাক্রমে ঢেঁকিতে ধান থেকে চাল তৈরির সময় হরেক রকম গীত পরিবেশন করত। আমোদ-আহলাদে ধেই ধেই করে নাচতো আর গাইতো। উহ্! সে কি আনন্দ! যা কেবলই স্মৃতি। সব এলাকাতেই আধুনিক যুগে ঢেঁকির পরিবর্তে ধান ছাঁটাইসহ চালের গুঁড়া তৈরি হচ্ছে বিদ্যুৎ চালিত মেশিনে।
একটা সময় ছিল যখন শীতকালে গ্রাম বাংলার প্রায় সব বাড়িই ঢেঁকির ধুপুর ধাপুর শব্দে মুখর থাকতো। ঢেঁকি ছাঁটা চালের গুড়া হতে তৈরি হত রকমারি পিঠা-পায়েশ। বাড়ি বাড়ি পিঠা তৈরির ধুম পড়ে যেত। নতুন জামাইদের সে পিঠায় আপ্যায়ন করতো শাশুড়ি। একসময় ঢেঁকির সুরেলা শব্দ গৌরীপুরের প্রতিটি ঘরে ঘরে শোনা যেত।

ঢেঁকিতে ধান ভানা আজ নেই বললেই চলে। বর্তমান যুগে রাইস মিলে ও ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ ইঞ্জিন নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ধান ভানছে অনেকেই। যার কারণে গ্রামের অসহায় ও অভাবগ্রস্থ মহিলারা যারা ধান ভেঙে জীবিকা নির্বাহ করতো তারা বিকল্প পথ বেছে নেওয়া ছাড়াও অনেকে ভিক্ষা করে দিন অতিবাহিত করছে। এমনি একজন জহুরা খাতুন বলেন এখন সবই স্মৃতি। সংসার চালাতে হিমসিম খাইতে হচ্ছে। যখন যে কাজ পাই তখন সেটাই করি।

ঢেঁকি আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। যখন যন্ত্রচালিত ধান ভানা কল ছিল না তখন ঢেঁকির কদর বেশ ছিল। বাংলাদেশের গ্রামগঞ্জে এখন পুরোপুরি ঢেঁকি বিলিন হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুরনাহার লিপি বলেন, সরকারি বা বেসরকারিভাবে আমাদের হারানো ঐতিহ্যগুলো নিয়ে বিশেষ মেলার আয়োজন করলে বর্তমান প্রজন্ম ঢেঁকিসহ হারানো ঐতিহ্যগুলো চিনতে পারবে এবং তা রক্ষায় এগিয়ে আসবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ