ঢাকা , , ,
শিরোনাম:
আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯

‎বিএনপির প্রতিহতের ডাক

‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ 27 বার পড়া হয়েছে

‎‎ময়মনসিংহে সাবেক এমপির বাসায়, ইউনিয়ন ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সাথে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নতুন বাজার ও গাঙিনারপাড় হয়ে চড়পাড়ায় গিয়ে শেষ হয়।
‎
‎এর আগে ওই দিন ভোররাতে জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন, ফুলপুর উপজেলার সাবেক এমপি মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাশারের বাসায় হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও দুপুরে নগরীর শম্ভুগঞ্জ বাজারে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
‎
‎বীব মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাশার ফুলপুরের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি।
‎
‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভালুকার স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) পার্কিং করা ছিল। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে।
‎
‎খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
‎
‎অগ্নিকাণ্ডে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙে যায়। বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।
‎
‎ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। আগুনে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
‎
‎তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন দাবি করেছেন বাসের মালিক শফিকুল ইসলাম। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।
‎
‎অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
‎
‎ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
‎
‎ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পেট্রোলজাতীয় কিছু দিয়ে চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কক্ষের কিছু আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎
‎এদিকে, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভোররাতে বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দের পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় গ্রীণ রোডের বাসায় হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে, আগুনে কোন ক্ষতি হয়নি। শুধু জানালার কয়েকটি পর্দা পুরে গেছে। তবে, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‎
‎এবিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরের দিকে নগরীর শম্ভুগঞ্জ বাজারের গরু হাট বাজারে পরিত্যাক্ত বাসা থেকে ৮ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা এখানে ককটেল সদুশ বস্তু রেখেছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
‎
‎নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ