ঢাকা , , ,
শিরোনাম:
দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায় ‎ময়মনসিংহে আইনজীবী সহকারী মোসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা ‎ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ ফুলবাড়িয়ায় শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা ‎ময়মনসিংহে ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে – ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব কালাম চট্টগ্রাম রেঞ্জ এসপির মুঠোফোন জব্দ, চলছে জিজ্ঞাসাবাদ ‎রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ কালীপূজা উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মসিকের প্রশাসক রোকন জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন, সাফল্যের নেপথ্যের কারণ জানিয়ে সংবাদ সম্মেলন ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার দুর্গাপুরে কৃষক বুঝে পেল কৃষক কার্ডের টাকা  ‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ‎ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ও ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা মেরে ভেতরে অবস্থান পুলিশের

গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক

সেলিম মিয়া।। আপডেটঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ 19 বার পড়া হয়েছে

রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও তাঁর কথিত স্ত্রী টাঙ্গাইলের লিজা রহমান দেশের নানা স্থানে অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা, টাঙ্গাইল ও রাঙ্গামাটিসহ প্রায় সব বিভাগীয় শহরে রয়েছে আলিশান বাড়ি। তাঁরা কী করে অঢেল সম্পদের মালিক হলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিষয়টি উদ্ঘাটনে শারমিন আক্তার দোলন নামের এক নারী দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অফিসে প্রেরণ করেন। এর ভিত্তিতে টাঙ্গাইলের দুটি দৈনিকে খবর প্রকাশ হয়।

প্রকাশিত খবরে টাঙ্গাইল শহরজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আলোচিত হন লিজা রহমান ও তাঁর কথিত স্বামী রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম। পরে অন্যান্য স্থানীয়, জাতীয়, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তাঁদের অবৈধ আয় নিয়ে সংবাদ প্রকাশ হতে থাকে। গণমাধ্যমের এসব খবরকে প্রাধান্য দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) লিজা রহমান ও আনোয়ারুল আজিমের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে বলে সংশ্লিষ্ট বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

শারমিন আক্তার দোলনের অভিযোগ থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী লিজা রহমানের নেই সরকারি বড় চাকরি। কোনো ব্যবসায়িক গ্রুপের মালিকও নন তিনি। মূল কথা হলো, তাঁর নেই সুনির্দিষ্ট আয়ের কোনো পথ, তবুও গড়েছেন অঢেল সম্পদের সাম্রাজ্য। বলছি টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়ার স্বামী পরিত্যক্তা লিজা রহমানের কথা। স্বামী পরিত্যক্তার তকমা মুছে হয়েছেন ধনাঢ্য রহস্যময়ী নারী।

একসময়ের স্বল্প বেতনের গার্মেন্টসকর্মী এখন নামে-বেনামে প্রায় শত কোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি এখন প্রায় শতকোটি টাকার মালিক। তাঁর এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘুষা শুরু করেছেন স্থানীয়রা, তখনই নিজেকে রক্ষায় গর্ভধারিণী মা, সহোদর ভাইবোনকে আসামি করে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগে মামলা দেওয়া শুরু করেছেন। রহস্যময়ী অতি ধূর্ত এই নারী শীর্ষ সন্ত্রাসী ও প্রশাসনের উচ্চ মহলের সঙ্গে গভীর সম্পর্কের কথা নিজেই বলে বেড়ান বিভিন্ন মহলে।

এলাকার লোকজন বলছেন স্বামী পরিত্যক্তা লিজা রহমান রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমকে কথিত স্বামী পরিচয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। এ ছাড়া আব্দুর রহমানসহ আরও তিন ব্যক্তি রয়েছেন স্বামী পরিচয়ের তালিকায়। সাম্প্রতিক সময়ে তাঁর আয়ের উৎস নিয়ে তোলপাড় শুরু হলে বিচলিত লিজা রহমান সম্পদের বড় অংশ বিক্রি করার পাঁয়তারা করছেন। এদিকে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত আয় তদন্তে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন শারমিন আক্তার দোলন নামের এক নারী। গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে যেসব তথ্য উঠে আসে, তা হলো—টাঙ্গাইলের বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের নিম্নবিত্ত আজমত তালুকদারের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে লিজা রহমান ওরফে লিজা তালুকদার দ্বিতীয়। বাবার সংসারে একসময় অতি কষ্টে জীবনযাপন করতেন। এরপর বিয়ে হয়। সেই স্বামীকে ত্যাগ করে করেন গার্মেন্টসে চাকরি।

এরপর আব্দুর রহমানসহ গ্রহণ করেন একাধিক স্বামী। পরিবার বা আত্মীয়স্বজনদের কাছে একেক সময় একেকজনকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতেন। জনশ্রুতি আছে, রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিমকে কথিত স্বামী পরিচয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। তাঁর সঙ্গে সখ্য গড়ে অবৈধ পথে অর্থ আয় করেন। রহস্যময়ী এ নারী লিজা রহমানের ফুলেফেঁপে ওঠার কাহিনি যেন এরাবিয়ান ড্রামা সিরিজ আলাদিনের আশ্চর্য প্রদীপের চেয়েও অভাবনীয় কিছু। তাঁর সম্পদের অলৌকিক সব কারবার নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলে অবৈধ আয়ের তথ্য স্বজনরা ফাঁস করেছেন সন্দেহে তাঁদের নামে মিথ্যা মামলা করেন।

লিজা রহমানের যত সম্পদ: হাউস নম্বর–৫৬, রোড নম্বর–৭/এ, ধানমন্ডি, ঢাকা আরবান লাগুন; ২বি (মূল্য–১.৫ কোটি), রেজিস্ট্রি ২০২৫ (লিজা রহমান); ৩বি (মূল্য–১.৫ কোটি), রেজিস্ট্রি ২০২৬ (রবিউল হাসান—লিজা রহমানের পুত্র); ৩সি (মূল্য–২.৫ কোটি), রেজিস্ট্রি ২০২১ (রবিউল হাসান—লিজা রহমানের পুত্র); হাউস নম্বর–৫৪, রোড নম্বর–৭/এ, ধানমন্ডি, ঢাকা, আহসান অ্যাপার্টমেন্ট ৫এ (মূল্য–২.৩০ কোটি), রেজিস্ট্রি ২০২৫ (লিজা রহমান); দেওলাতে অবস্থিত জমির পরিমাণ–১০ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি ২০২০; কোদালিয়াতে অবস্থিত জমির পরিমাণ–০৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি ২০২৩; সাবালিয়া ৩ তলা মোড়, জমির পরিমাণ–৫.৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি–২০০৫; সাবালিয়া (আমার দক্ষিণ দুয়ার), জমির পরিমাণ–০৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি–২০২২; সাবালিয়া (আমার কুটির), জমির পরিমাণ–০৬ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি–২০১৩; বাসাইল, জশিহাটি মৌজা, জমির পরিমাণ–৫০ শতাংশ (লিজা রহমানের নামে); ব্যক্তিগত গাড়ি–টয়োটা করোলা ক্রস–২০২৫ (মূল্য–৫৬ লক্ষ টাকা); পরশমণি সৈয়দ প্লাজা, টাঙ্গাইল (১৭০ স্কয়ারফিটের দোকান—মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা); প্রধান ডাকঘর, টাঙ্গাইলে পারিবারিক সঞ্চয়পত্র, আনুমানিক মূল্য–৫০ লক্ষ টাকা; ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর–১০২৫০০২৭৭৪৮৯৯; এনসিসি ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর–০০০৬০৩১০০১৯৩৪৬ (এ ছাড়া এফডিআর ও ডিপিএস হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে।); লিজা রহমানের পুত্র রবিউল হাসানের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর–১০২৫০০৪২৬৫৭০৮-এ বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে; লিজা রহমানের কাছে স্বর্ণের পরিমাণ প্রায় ২শ ভরি।

এলাকার লোকজন জানিয়েছেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার জসিহাটি গ্রামে একসময় লিজা রহমানদের পৈতৃক সম্পত্তি তেমন ছিল না। কাজেই পৈতৃক সূত্রে পাননি কোনো সম্পত্তি। কিন্তু বর্তমানে তাঁর বিভিন্ন ধরনের সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দেশের বাইরে তিনি বাড়ি করেছেন, এমন প্রচারও রয়েছে। লিজা রহমানের বিলাসিতা দেখে এলাকাবাসী বিস্ময়ে হতবাক। বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে লিজা রহমানের নামে-বেনামে সঞ্চয়পত্র, এফডিআরসহ বিপুল অঙ্কের নগদ অর্থ জমা আছে বলে জানা গেছে। যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর তদন্তে উঠে আসতে পারে।

প্রতিবেশীরা জানান, লিজা রহমান ও তাঁর কথিত স্বামীদের বিলাসী জীবনযাপনের তথ্য। রাজনৈতিক নেতা ও প্রশাসনের উচ্চ মহলের কর্তাদের সঙ্গে সখ্য করে আরও পাকাপোক্ত করেন তিনি। তাঁর প্রভাব এখন এতটাই বেশি যে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেও ব্যবস্থা নিতে পারবে না—এমন দম্ভ দেখান তিনি। দুদকের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তাঁর সখ্যতা রয়েছে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর আয়ের উৎস নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাঁকে জানে মেরে ফেলা হবে—এমন হুংকার তিনি হরহামেশাই দিয়ে থাকেন। কেউ তাঁর আয়ের উৎস নিয়ে কথা বললেই তাঁকে নানাভাবে হয়রানি করেন। তাঁর সহোদর বোন বন্যা রেজা অবৈধ আয়ের সকল পথ ও ডকুমেন্টস জানতে পারেন—এমন শঙ্কায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। কিন্তু রহস্যজনক কারণে এলাকাবাসী লিজা রহমানের বিরুদ্ধে মুখ খুলছেন না। মহল্লা ও এলাকাবাসীর কাছে লিজা রহমান এক রহস্যময়ী নারী। চিহ্নিত সমাজ ও রাষ্ট্রবিরোধী হিসেবে পরিচিত হলেও প্রশাসন অজ্ঞাত কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

জানতে চাইলে লিজা রহমান বলেন, আমার যেসব সম্পদ আছে, সেগুলো আয়কর ফাইলে দেখানো আছে। শতকোটি টাকার সম্পদের তথ্য ঠিক নয়। আমার ৪০ কোটি টাকার মতো সম্পদ আছে। বাড়ি, শপিং কমপ্লেক্স, গাড়িসহ সব সম্পদের ফিরিস্তি তুলে ধরে এত সম্পদের দাম কীভাবে মাত্র ৪০ কোটি টাকা, তা জানতে চাইলে তিনি বলেন, অনেক সম্পদ আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখনও আমার ঋণের পরিমাণ সম্পদের চেয়ে বেশি।

কোন ব্যাংক থেকে কত কোটি টাকা ঋণ করেছেন, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। অবৈধ পথে আয়ের কানাঘুষা ঢাকতেই কি আপনি গর্ভধারিণী মা, সহোদর ভাইবোনদের নামে সাজানো মামলা করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি চাকরির জমানো টাকা থেকে এ আয় হয়েছে। অবৈধ পথে আয় করে শতকোটি টাকার মালিক হয়েছি, এ বিষয়টি ঠিক নয়। জীবনে আমি খুব কষ্ট করে সম্পদ করেছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ