ঢাকা , , ,
শিরোনাম:
সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে – ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব কালাম চট্টগ্রাম রেঞ্জ এসপির মুঠোফোন জব্দ, চলছে জিজ্ঞাসাবাদ ‎রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ কালীপূজা উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মসিকের প্রশাসক রোকন জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন, সাফল্যের নেপথ্যের কারণ জানিয়ে সংবাদ সম্মেলন ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার দুর্গাপুরে কৃষক বুঝে পেল কৃষক কার্ডের টাকা  ‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ‎ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ও ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা মেরে ভেতরে অবস্থান পুলিশের ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার ‎সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহে এলবার্ট চৌধুরী গ্রেফতার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : দুর্গাপুরে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ 12 বার পড়া হয়েছে

দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং দীর্ঘদিনের শিক্ষাবঞ্চনার অবসানে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ওনার বিশেষ উদ্যোগ ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবিষয়ে গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর পাঠানো এক পত্রে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো আবেদনে ডেপুটি স্পিকার তাঁর নির্বাচনী এলাকার দুর্গম জনপদের শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের প্রতিবন্ধকতা এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, নেত্রকোনা-১ আসনের দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ জনপদটি শিক্ষা-দীক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলিত। সেখানে মানসম্মত উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থীর শিক্ষাজীবন অকালেই থমকে যাচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা অর্জনের পথ কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপুর উপজেলার ৫ নম্বর বাকলজোড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী গুজিরকোনা উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় আট দশক ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। বিদ্যালয়টির ভৌত অবকাঠামো, সুবিশাল ক্যাম্পাস এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম চালুর জন্য উপযোগী।

ওই এলাকার নারী শিক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন, দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অসুবিধা এবং পারিবারিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবনে ছেদ পড়ছে এবং পিছিয়ে পড়ছে পুরো জনপদের শিক্ষার অগ্রগতি।

এমন বাস্তবতায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হলে এলাকার শিক্ষার্থীরা নিজ জনপদেই উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। বিশেষ করে দরিদ্র ও নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ সহজ হবে। পাশাপাশি শিক্ষার প্রসার, ঝরে পড়া রোধ এবং দুর্গম অঞ্চলের সামগ্রিক সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

শিক্ষা উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকারের উদ্যোগ : নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ করে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা জনপদগুলোর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করছেন তিনি।

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়; বরং দুর্গম এলাকার নতুন প্রজন্মের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মূলধারায় এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন প্রতিবেদন চাওয়ার মধ্য দিয়ে সেই উদ্যোগ বাস্তবায়নের পথে প্রাথমিক প্রশাসনিক অগ্রগতি তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন, প্রতিবেদন ও পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা।

এদিকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আন্তরিক প্রচেষ্টা সফল হলে গুজিরকোনা উচ্চ বিদ্যালয় একদিন পূর্ণাঙ্গ কলেজ হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে দুর্গম জনপদের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার পাশাপাশি আলোকিত ও শিক্ষিত সমাজ গঠনের পথ আরও সুগম হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ