সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আলোচিত ক্লোলেস (রহস্যজনক) মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় থানা পুলিশের একটি টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এসআই মহসিন মোস্তফার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের এ ধরনের স্বীকৃতি সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য