প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৮:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আলোচিত ক্লোলেস (রহস্যজনক) মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় থানা পুলিশের একটি টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

‎

‎মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এসআই মহসিন মোস্তফার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎পুলিশের এ ধরনের স্বীকৃতি সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন