ঢাকা রাত ১১:৩৪, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ 10 বার পড়া হয়েছে

খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আগামী প্রজন্মÑএমন প্রত্যাশা ও উদ্দীপনাকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ স্টুডেন্ট টুর্নামেন্ট। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করার লক্ষ্য নিয়ে এ আয়োজন ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সুসং দুর্গাপুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম. রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং সম্ভাবনাকে বিকশিত করার একটি সুন্দর মঞ্চ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলায় সাহসী করে তোলে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের অনুশীলন ও প্রতিযোগিতার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা, দায়িত্বশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা নিয়েও বেড়ে ওঠে।

দুর্গাপুরের মতো সম্ভাবনাময় জনপদে শিক্ষার্থীদের নিয়ে এমন ক্রীড়া আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথ সুযোগ ও পরিচর্যার অভাবে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তাদের সেই সম্ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করবে। তৃণমূলের মাঠ থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখাবে নতুন প্রজন্মকে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ