ঢাকা রাত ১০:৪১, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি ‎ফুলবাড়ীয়ায় যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা ও খামারিদের ৩ লাখ টাকার চেক বিতরন ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ‎নান্দাইলে কৃষক জনাব আলী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন ‎কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থনপুষ্ট সংগঠন “ছাত্র আন্দোলন” কেন্দ্রীয় কমিটি ঘোষণা পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ 25 বার পড়া হয়েছে

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর। পাহাড়, নদী, স্বচ্ছ জলাশয় আর সবুজের সমারোহে সাজানো এ জনপদে প্রতিদিনই ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। সাদামাটির পাহাড়, নীল পানির লেক, বিজয়পুরের পাহাড়ি সৌন্দর্য, সোমেশ্বরী নদীর স্বচ্ছ জলধারা, রানীখং পাহাড়, গারো পাহাড়, সাধুপাড়াসহ নানা দর্শনীয় স্থান দুর্গাপুরকে পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। এসব পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার চিনামাটির পাহাড়ে স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্ত কেন্দ্র।

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। চিনামাটির পাহাড় পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি অস্থায়ী পদ সৃষ্টি এবং দুটি মোটরসাইকেল টিওঅ্যান্ডইভুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়। উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত ওই পত্রে দুর্গাপুরে পর্যটন এলাকা চিনামাটির পাহাড় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন ও এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল এবং যানবাহনের অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

দুর্গাপুরের পর্যটনশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র বিজয়পুরের সাদামাটির পাহাড় ও চিনামাটির লেক। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এ এলাকায় প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটে। বিশেষ করে ছুটির দিন ও বিভিন্ন উৎসবের সময় পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পর্যটন অঞ্চল। পাশাপাশি সোমেশ্বরী নদীর বালুচর, রানীখং পাহাড় ও ঐতিহাসিক সাধুপাড়া, গারো পাহাড়ের পাদদেশসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের আনাগোনা রয়েছে।

তবে পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের চলাচলের নিরাপত্তা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, অপরাধ দমন, পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষায় একটি স্থায়ী পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত হলে পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা প্রদান এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ তদন্ত কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, তদন্ত কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু চিনামাটির পাহাড় নয়, আশপাশের পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটবে। এতে পর্যটকেরা আরও নিশ্চিন্তে দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে চিনামাটির পাহাড় পুলিশ তদন্ত কেন্দ্র নতুন ভূমিকা রাখবে এমন প্রত্যাশা দুর্গাপুরবাসীর।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ