ঢাকা রাত ১:০৮, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১ নজরুল বর্ষে ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলায় পালাগান পরিবেশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত বিমান বাহিনীর নিহত সাবেক পাইলট তাহসিফ সাউরির লাশ ঘিরে হাজারো প্রশ্ন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি ৩ কর্মকর্তা ( তোফাজ্জল-নাহিদা বারিক- রকিবুর) এবার ওএসডি কিসমত সেতু মোড় উদ্বোধন দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার

দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ 20 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লাখ ১৭ হাজার টাকার বেশি মূল্যের সন্দেহভাজন অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দেশওয়ালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল শুক্রবার রাতে পৌরশহরের দেশওয়ালি পাড়া সাকিনস্থ এক ব্যক্তির বসতঘরে আকস্মিক তল্লাশি চালায়। বাড়ির উত্তর পাশের একটি কক্ষের ভেতর অত্যন্ত সুকৌশলে এসব পণ্য মজুত করে রাখা হয়েছিল। আবাসিক এলাকার সাধারণ বসতঘরে এমন বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্যের মজুত দেখে স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জব্দকৃত আলামতের বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫০০ কেজি ফুচকা, যার প্রতি কেজির মূল্য ১০০ টাকা হিসেবে আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এছাড়া মজুতকৃত অবস্থা থেকে ১৮০০ পিস হারমনি সাবান (যার প্রতিটির মূল্য ২০ টাকা হিসেবে ৩৬ হাজার টাকা), ১৯০টি ১০০ মিলিলিটার বোতলের অলিভ অয়েল (প্রতিটি ৯০ টাকা হিসেবে ১৭ হাজার ১০০ টাকা) এবং ৪০টি ৩০০ মিলিলিটারের অলিভ অয়েল (প্রতিটি ২৩০ টাকা হিসেবে ৯ হাজার ২০০ টাকা) জব্দ করা হয়েছে।

এর পাশাপাশি ১০ কেজি জিরাও উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। সব মিলিয়ে পুলিশ কর্তৃক জব্দকৃত এসব আলামতের আনুমানিক বাজারমূল্য এক লাখ ১৭ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রিয়ম সাহা নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রিয়ম দুর্গাপুর পৌরশহরের দেশওয়ালি পাড়া এলাকার প্রদীপ সাহা ও ঝুমুর সাহার ছেলে।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আবাসিক ভবনে কী উদ্দেশ্যে এসব মালামাল মজুত করা হয়েছিল এবং এগুলো কোনো চোরাচালান বা অবৈধ মজুতদারির অংশ কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও বাজারের সুস্থ পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ