সব
ময়মনসিংহের আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার নম্বর ১৫(১০)২৬। মামলাটির প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এরই ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সাতজনের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য