ঢাকা রাত ৮:০৫, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ত্রিশাল থনার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা! বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ‎ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে আরও এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দুর্গাপুরের অভিরুপ ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ ‎মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন এমপি দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি অপূর্ব ১দিনের রিমান্ডে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন। মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল বিটিভি সাংবাদিক আলিফ হত্যাকান্ডে গ্রেফতার – ১ নেত্রকোনার খালিয়াজুড়িতে আওয়ামী চেয়ারম্যানের ‘রামরাজত্ব’ সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র

‎ত্রিশাল থনার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ 33 বার পড়া হয়েছে

‎ময়মনসিংহের ত্রিশালে এক যুবককে তুলে নিয়ে আটকে রাখা, মারধর ও তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবির অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী মো. নাজমুল হক (১৯), ত্রিশালের বীররামপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আদালতের নির্দেশে গত ৫ অক্টোবর ত্রিশাল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

‎‎বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পর তাঁকে ও মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই থানার আরেক এসআইকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ অবস্থায় নিরপেক্ষ তদন্ত ও নিজের এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী।

‎মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচ থেকে নাজমুল হককে তুলে নিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ঘোরানো ও মারধর করা হয়। পরে তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি এবং টাকা না দিলে তাঁকে আর ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

‎মামলার নথিতে বলা হয়েছে, পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ওই দিন রাত আনুমানিক ২টার দিকে ত্রিশাল থানা পুলিশ নাজমুলকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

‎ঘটনার পরদিন পরিবারটি ত্রিশাল থানায় অভিযোগ করে। পরে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হয়। সেখানেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন নাজমুল। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে ত্রিশাল থানাকে মামলা রুজুর নির্দেশ দেন।

‎‎মামলায় এসআই নাহিদ পারভেজ ছাড়াও সোহেল মিয়া, ফিরোজ মাহমুদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ত্রিশাল থানার ইন্সপেক্টর (নিঃ) মো. মনসুর আহমেদ মামলাটি রেকর্ড করেন। তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. গোলাম মোস্তফা।

‎জানা গেছে, এসআই নাহিদ পারভেজ প্রায় দুই বছর ত্রিশাল থানায় কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে ময়মনসিংহ সদরের ১ নম্বর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

‎অভিযোগের বিষয়ে এসআই নাহিদ পারভেজসহ অন্য আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

‎নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাদীপক্ষ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ