ঢাকা রাত ১২:১৩, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংস্কৃতি ও সংস্কৃতির উপর আক্রমণ -ইমতিয়াজ আহমেদ কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে : নবনিযুক্ত খাদ্যমন্ত্রী রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের, সিআইসিতে সেলিনা, আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার ছাত্রদল সভাপতির সিট বাতিল, অনুমতি ব্যতিত হোস্টেল প্রাঙ্গনে প্রবেশ নিষেধ রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুর্গাপুরে সংবাদ সম্মেলনের ‘সুষ্ঠ তদন্তের’ দাবি এলাকাবাসীর। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রঙ-তুলিতে স্বপ্ন আঁকছে শিশুরা ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ৭৬ জন গ্রেফতার ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ  ময়মনসিংহে ৩০ লাখ টাকা চাঁদা দাবী! আ’লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা সুদের টাকা না দেওয়ায় জোটনের দোকানে হামলা-ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগ লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাখী – সম্পাদক লিলি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব  :  নবনিযুক্ত দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদের সঞ্চয় ও ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেফতার, মামলা ৫৯ উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল করে ২ একর ১৯ শতাংশ জমি জবর দখলের অভিযোগ দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় গ্যাস সংকট নিরসন সরকার কাজ করছে -ড.জাহেদ উর রহমান

কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ 21 বার পড়া হয়েছে

গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই’ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি/সমমান- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতীশিক্ষার্থী, ৫ম এবং ৮ম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, ওসি খন্দকার শাকের আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততা প্রয়োজন। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, প্রশাসনের কর্মকর্তা এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমি গতানুগতিক ধারার এমপি হিসেবে আপনাদের কাছে পরিচিত হতে চাই না। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমাদের এলাকার একজন এমপি মানুষের জন্য দৃশ্যমান অনেক কাজ করে গেছেন।”

তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন শুধু অট্টালিকা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, শিষ্টাচার, সততা ও নৈতিক মূল্যবোধ শেখাতে হবে। একজন মানুষ পেশাগত জীবনে যত বড়ই হোক, মানবিক গুণাবলি ছাড়া তার সাফল্য পূর্ণতা পায় না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শিক্ষার মান বাড়াতে একযোগে কাজ করুন।

লিও টলস্টয়ের ‘’ঐড়ি গঁপয খধহফ উড়বং ধ গধহ ঘববফ?’’ গল্পের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের লোভ ও প্রয়োজনের পার্থক্য বোঝার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জীবনে সাফল্যের পাশাপাশি সততা ধরে রাখা জরুরি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ কখনো প্রকৃত সাফল্যের পরিচয় হতে পারে না। দেশপ্রেম থাকলে মানুষ দুর্নীতি করতে পারে না। আমরা যদি নিজের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হই, তাহলে দেশের প্রতিও আমাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি। উন্নয়নমুলক সকল কাজ হয়তো করা সম্ভব হবে না, তবে এলাকার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। নিজের বিবেকের কাছে জবাবদিহি করেই ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যারিস্টার কায়সার কামাল। “সবার আগে বাংলাদেশ’’ এই চেতনাকে বুকে ধারণ করে এবং সবার অধিকার নিশ্চিত করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে, এসএসসি/সমমান- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতীশিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৭৬ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ