সব
ময়মনসিংহে চাঞ্চল্যকর রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রাব্বির স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশনেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বাড়বে। রাব্বি হত্যার ঘটনায় কোনো আসামি যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
মন্তব্য