সব
সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এর সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জনাব Giuseppe Di Giovanni-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন (Illegal Migration) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও মানবপাচার ও অবৈধ অভিবাসন-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় উভয় সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, সমন্বয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য