সব
ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ পাপ্পু মিয়া (২৫) ও ২। মোঃ শাহীন (২২)।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৫ জুলাই) খ্রি. রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনে পাকা রাস্তা থেকে একটি নীল রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য