ঢাকা রাত ১:৫১, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক কোকো ১৮ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন ‎মমেক হাসপাতালে ময়লার সাথে কৌশলে নেয়া হচ্ছে চিকিৎসাসামগ্রী ‎ত্রিশাল থানার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা! বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ‎ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে আরও এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দুর্গাপুরের অভিরুপ ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ ‎মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন এমপি দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি অপূর্ব ১দিনের রিমান্ডে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন। মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ 68 বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পায়ে হেঁটে হাজী কাশেম আলী কলেজের কাছে বেড়িবাঁধ এলাকায় নিজ বাসস্থানে যাওয়ার পথে রেলির মোড়ের নিকটে তিনি দুর্ঘটনার শিকার হন। পরদিন বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সজনিত নানান শারীরিক জটিলতার কারণে মো: শাহজাহান সাধারণত যানবাহনে চলাচল করতেন না। লাঠিতে ভর দিয়ে নিয়মিত হাঁটাচলা করতেন। মঙ্গলবার রাতে হেঁটে বাসায় ফেরার পথে নগরীর রেলির মোড়ের নিকটে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে ময়মনসিংহের চরপাড়ায় বেসরকারি প্রান্ত হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো: রুবেল মিয়া জানান, তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর বুকে রিং পরানো ছিল। শারীরিক সুস্থতার জন্য তিনি নিয়মিত হাঁটাচলা করতেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শুধু মুক্তিযুদ্ধের একজন গর্বিত সৈনিকই ছিলেন না, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। ময়মনসিংহের ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর অন্যতম উপদেষ্টা হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংস্কৃতি চর্চায়ও তাঁর সরব ভূমিকা ছিল।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের সদস্যরা দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। তাদের অভিযোগ, নগরীতে বেপরোয়া গতিতে অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নির্দিষ্ট করে ট্রাফিক শৃঙ্খলার কঠোর বাস্তবায়ন করতে হবে, তা না হলে এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ