প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ১০:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ

সেলিম মিয়া।।

ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ পাপ্পু মিয়া (২৫) ও ২। মোঃ শাহীন (২২)।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৫ জুলাই) খ্রি. রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনে পাকা রাস্তা থেকে একটি নীল রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন