সব
নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থীকে পথ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের ২ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী হিসেবে স্কুল ব্যাগ, খাতা,কলম পেন্সিল, ফাইল দেয়া হয়।
এ সময় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদ/ক রাজেশ গৌড়, সদস্য নির্মল রবিদাস, বারই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, আমাদের লক্ষ্য কেবল শিশুদের বই পড়তে দেওয়া নয়, বরং তাদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করা। সামান্য এই শিক্ষাসামগ্রী হয়তো তাদের বড় কোনো অভাব পূরণ করবে না, কিন্তু তাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।”
পথ পাঠাগার শিক্ষাসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের ২ শিক্ষার্থী।
মন্তব্য