ঢাকা রাত ২:৩২, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ

একতারার ইমাম মরমী সাধক উকিল মুন্সী ও তাঁর অবয়ব।।

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ 199 বার পড়া হয়েছে

বাংলার মাটি মরমী সাধকদের পুন্যভূমি। যুগ যুগ ধরে বাংলার মাটিতে আগমন ঘটেছে স্বশিক্ষায় শিক্ষিত মরমী সাধকদের। তাঁরা তাঁদের গানের মাধ্যমে ব্যক্ত করেছেন সৃষ্টির কথা, সৃষ্টিতত্ত্বের কথা, মানবতার কথা, সহমর্মিতার কথা, সহনশীলতার কথা, সম্প্রীতির কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, বিরহ-বিচ্ছেদের কথা। তেমনি একজন মরমী সাধক ভাটি-বাংলার উকিল মুন্সী (১১ জুন ১৮৮৫-১২ ডিসেম্বর ১৯৭৮)। যিনি তাঁর গানের মাধ্যমে তুলে ধরেছেন এসব বিষয় সুরে সুরে সাবলীলভাবে।

উকিল মুন্সীর নামটি শুনলেই আমাদের কানে বাঁজে তাঁর বিরহী আবেগীময় গানের কথা। যেমন, আষাঢ় মাইস্যা ভাসা পানি রে, আমার গায়ে যত দু:খ সয়, সোয়াচান পাখি ইত্যাদি। আবার অনেক মিষ্টি প্রেমের বিখ্যাত গানও তাঁর হাত ধরে বাংলার লোকসঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। যেমন, আমার কাংখের কলসী।

উকিল মুন্সী নামটি কি এই মরমী সাধকের পারিবারিক নাম? তা কিন্তু নয়। পাৱিবাৱিক নাম আব্দুল হক আকন্দ, ডাক নাম উকিল। তাহলে উকিলের সাথে মুন্সী যোগ হলো কিভাবে? একসময় পেশাগতভাবে তিনি ছিলেন মসজিদের ইমাম। ইমামতি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি মক্তবে ছেলে-মেয়েদের আরবী ফার্সিও পড়াতেন। ইমামতি পেশায় থেকে তিনি গানের জগতের ভাবতরঙ্গে বিচরণ করেছেন। রচনা করেছেন কালজ্বয়ী যত গান। গানের জনপ্রিয়তায় ইমামতি পেশা থেকে মুন্সী শব্দটি তার ডাক নামের সাথে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। উকিল মুন্সী নামেই সমধিক পৱিচিতি লাভ কৱেন। হারিয়ে যায় তার আসল নাম আব্দুল হক নামটি।

ইমাম মরমী সাধক উকিল মুন্সীর অবয়ব তবে কেমন ছিল? তিনি মারা গিয়েছেন ১৯৭৮ সালের ১২ ডিসেম্বরে বার্ধ্যজনিত কারণে। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৯৩ বৎসর।তখনকার সময়ের আলোকে তাঁর কি কোন মূল ছবি আছে? প্রমাণযোগ্য কোন মূল ছবি অনুসন্ধানী ব্যক্তি বা কোন গবেষক পাননি। পরিবার-পরিজনদের কাছেও নেই। পেশা, গান, জীবনাচার, বয়স ইত্যাদি বিষয়কে ভিত্তি করে অনেকে তাঁকে আঁকতে চেষ্টা করেছেন। এজন্য বিভিন্ন অবয়বের ছবি আমরা দেখতে পাই। যার কোনটাই তেমন স্বীকৃত নয়।

গত ১১ জুন ২০২৬ তারিখ ছিল মরমী সাধক উকিল মুন্সী ১৪১ তম জন্মবার্ষিকী। এদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় উকিল মুন্সীর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’। ইমাম আবার একতারার হন কি করে? হবেন না কেন ইমাম যদি মরমী সাধক হন। উকিল মুন্সী যে ছিলেন মরমী সাধক। তাই তো তিনি একতারার ইমাম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত প্রামাণ্যচিত্রটির নির্মাণ প্রতিষ্ঠান ‘সিনেহাট’ ও ‘মোশন বাংলা’। প্রামাণ্যচিত্রটি রচনা ও পরিচালনা করেছেন গবেষক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ। চিত্রগ্রহণ করেছেন পিকলু নীল, প্রভাত আহমেদ এবং জন উইলিয়াম। আবহসংগীত ও শব্দ পরিচালনায় ছিলেন রবিউল ইসলাম শশী এবং সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন লায়লা ফেরদৌসী।

প্রামাণ্যচিত্রটির একটি বিশেষ দিক হলো এর পোস্টার। পোস্টারে মরমী সাধক উকিল মুন্সীর একটি স্কেচ রয়েছে। স্কেচটি এঁকেছেন তরুন চিত্রশিল্পী এ জেড শিমুল। চিত্রশিল্পী শিমুল উকিল মুন্সীর বংশধর, আত্মীয়স্বজন, স্থানীয় জৈষ্ঠ বাসিন্দাদের সাথে দীর্ঘ আলাপচারিতা, যোগাযোগ স্থাপন করে তাদের বর্ণনার আলোকে পোস্টারে বর্ণিত স্কেচটি এঁকেছেন। তিনি বলেন, স্কেচ আঁকার পর্বট শুরু হয়েছিল বছর তিনেক আগে। মাঝপথে কিছুটা সময় বিরতি গেলেও তাকে যখন পুনরায় আঁকতে বলা হলো তখন তিনি আত্মীয়-স্বজন ও লোকমূখে শুনে শুনে আঁকার চেষ্টা করেছেন। অনেকগুলো ড্রয়িং স্কেচ করার পরে উকিল মুন্সি নাতির পারুল মিয়া পোস্টারে দৃশ্যমান স্কেচটির প্রতি সম্মতি দেওয়ার পর পোস্টারের জন্য নির্বাচন করা হয়। তারপরে তিনি ক্যানভাসে রঙে আঁকেন। স্কেচের সাথে অনেকটাই মিল রয়েছে বলে পারুল মিয়া জানান। এদিকে চিত্রশিল্পী শিমুল সুফি ভাবাদর্শের পরিবারে বেড়ে উঠায় উকিল মুন্সীর স্কেচ অঙ্কনে তারও প্রভাব রয়েছে।

একজন মরমী সাধকের অবয়ব বা স্কেচ তেমন মূখ্য নয়, মূখ্য তার ভাবাদর্শন। সঙ্গীতের মাধ্যমে তারা যে ভাবাদর্শন রেখে যান তা আত্মস্থ করাই মূখ্য। তবুও কোন মরমী সাধকের গ্রহণ ও প্রমাণযোগ্য অবয়ব বা স্কেচ দৃশ্যমান থাকলে ও প্রচারিত হলে তা মানুষের মনে গভীর রেখাপাত করার সক্ষমতা রাখে। তাই একজন মরমী সাধকের নির্দিষ্ট অবয়ব দৃশ্যমান রাখার প্রয়োজনীয়তা রয়েছে বৈকি। একতারার ইমাম প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ শিল্পকলার অর্থায়নে নির্মিত। তাই এই প্রামাণ্যচিত্রের স্বত্বাধিকারীও শিল্পকলাই। প্রামাণ্যচিত্রের পোস্টারটি তারা গ্রহণ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যদি প্রামাণ্যচিত্রটি জেলা শিল্পকলা একাডেমি সমূহের মাধ্যমে দেশব্যাপী প্রদর্শনী ব্যবস্থা করে তাহলে মরমী সাধক উকিল মুন্সীর ভাবাদর্শন প্রজন্মের সামনে উঠে আসবে। পাশাপাশি প্রদর্শনীর ফলে পোস্টারে দৃশ্যমান উকিল মুন্সীর স্কেচটিও প্রজন্মের সামনে গ্রহণযোগ্য হয়ে উঠবে। যেহেতু শিল্পকলা একাডেমি একটি রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

সংস্কৃতি বা সংগীত ও ধর্মীয় চর্চা নিয়ে সমাজে একটি নির্দিষ্ট শ্রেণীর মাঝে দ্বন্দ্ব রয়েছে যুগ যুগ ধরে। প্রকৃত অর্থে যে কোন দ্বন্দ্ব নেই তার প্রমাণ মরমী সাধক উকিল মুন্সী। তিনি ইমামতিও করেছেন আবার গানের মাধ্যমে ভাববাদের ভাবতরঙ্গে ডুবে থাকার চেষ্টাও করেছেন। গানে গানে সৃষ্টিকর্তার কথা বলেছেন, সৃষ্টিতত্ত্বের কথা বলেছেন, সহমর্মিতা সহাবস্থানের কথা বরেছেন। পাশাপাশি মানবজীবনের দু:খ-কষ্ট, বিরহের কথাও বলেছেন। তাই বলা যায়, ‘একতারার ইমাম’ প্রামাণ্যচিত্রটি বাস্তবতার আলোকে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তর প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছে।

লেখক: ইমতিয়াজ আহমেদ, সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ