ঢাকা রাত ৩:৩৮, সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঝিনাইগাতীতে প্রবাসী পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলল ধর্ষণের প্রমাণ বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্যোগ নেই শেরপুরের গারো পাহাড়ের বেদখল বনভূমি উদ্ধারের বিলুপ্তির পথে জীববৈচিত্র্য কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের  নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শত কোটি টাকার সম্পদের সন্ধান  ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার শম্ভুগঞ্জে রেললাইনে হাওর এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে গাছে বাধা যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার নতুন পে-স্কেল প্রথম দুই বছরে মূল বেতন এবং তৃতীয় বছরে কার্যকর হবে সব ভাতা গণপূর্ত ইএম বিভাগের নির্বাহী আবু তালেবের শতকোটির জালিয়াতি ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত ৬০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে সিটি প্রশাসকের মতবিনিময় ফুলবাড়িয়া এপি’র কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন কর্মশালা রাজধানীর তুরাগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ তিনজনকে গ্রেফতার চাকরী দিতে না পেরে ঘুষের চার লাখ থেকে এক লাখ ফেরত দিলেন প্রধান শিক্ষক বিআইডব্লিউটিএ -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুজ্জামান,  কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে  সিন্ডিকেটের অভিযোগ

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার

সেলিম মিয়া।। আপডেটঃ সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ 24 বার পড়া হয়েছে

বাংলাদেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস শাখার একটি চৌকস আভিযানিক দল।

গ্রেফতারকৃতদের নাম- (১) মো. আলা উদ্দিন (৪২), পিতা- মো. আবুল কালাম, সাং- জিলতলী, দাঁতমারা, ফটিকছড়ি, চট্টগ্রাম, (২) শাহাদাৎ হোসেন (৩২), পিতা- ইয়াকুব আলী, সাং- কুরুয়া, পোস্ট- কমর আলী, থানা- মীরসরাই, চট্টগ্রাম এবং (৩) মো. সাহাব উদ্দিন (৪৮), পিতা- মৃত শামসুদ্দিন, সাং- বাঁশবাড়ী, পোস্ট- সৈয়দপুর, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী। চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস শাখার একটি চৌকস আভিযানিক দল।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের মতো অপরাধকর্মে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় কিছু চক্র বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে মর্মে দেখতে পায়। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এই প্রেক্ষিতে সিআইডি বাদী হয়ে পল্টন মডেল (ডিএমপি) থানায় মামলা নং-৪১, তারিখ: ১৬/১১/২০২৫ খ্রি., ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০(২)/২১(২)/২৩(২)/২৪(২)/২৭(২)/২৯ রুজু করা হয়।

মামলাটির তদন্তে জানা যায়, দেশে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিতভাবে এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হতো। তদন্তে দেখা যায়, আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে অনলাইন বেটিংয়ের আয়োজন করা হচ্ছিল।

তদন্তে আরও জানা যায়, জুয়ার সাইটগুলোতে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হতো। জমাকৃত অর্থের বিপরীতে ব্যবহারকারীদের বেটিং অ্যাকাউন্টে ই-মানি বা বট মানি যুক্ত করা হতো, যা পরবর্তীতে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত হতো। চক্রটি নিয়মিতভাবে বিভিন্ন এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার ও পরিবর্তন করত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে এসব নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সেগুলো জুয়ার সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো।

তদন্তে আরও প্রতীয়মান হয়েছে যে, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি’র মাধ্যমে রূপান্তর করে বিদেশে পাচার করা হচ্ছিল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পিএসডি সার্কুলার নং-০৭, তারিখ: ২৮/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী অনলাইন জুয়ার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। তা সত্ত্বেও কিছু অনলাইন গ্যাম্বলিং চক্র ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা প্রতিপালন না করে অপরাধকর্ম পরিচালনা করছিল। পরবর্তীতে সিআইডির একটি চৌকস দল চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন বেটিং ও অবৈধ অর্থ লেনদেন চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের তথ্য উদঘাটনের স্বার্থে গ্রেফতারকৃত অভিযুক্ত (১) মো. আলা উদ্দিন (৪২), (২) শাহাদাৎ হোসেন (৩২) ও (৩) মো. সাহাব উদ্দিন (৪৮) কে পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ