ঢাকা রাত ৩:০৭, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা

উদ্যোগ নেই শেরপুরের গারো পাহাড়ের বেদখল বনভূমি উদ্ধারের বিলুপ্তির পথে জীববৈচিত্র্য

মোহাম্মদ দুদু মল্লিক , শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ 91 বার পড়া হয়েছে

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বেদখল বনের জমি উদ্ধারের কোনো উদ্যোগ নেই। বনভূমি দখল হয়ে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এককালে শেরপুরের গারো পাহাড়ে ছিল শাল-গজারীসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বৃক্ষে ভরপুর। এসময় গারো পাহাড়ের বনাঞ্চলে বিভিন্ন জাতের পশুপাখি ও বন্যপ্রাণীর দেখা যেত। কিন্তু কালের পরিক্রমায় দেশীয় প্রজাতির বৃক্ষ দিনে দিনে উজাড় ও বনের জমি বেদখল হওয়ায় বন্যপ্রাণীও এখন দেখা মেলে না।

জানা গেছে, ১৯৯১ সালে গারো পাহাড়ের পরিবেশবান্ধব বৃক্ষ নিধন করে অংশিদারিত্বের ভিত্তিতে সামাজিক বন (উডলড) বাগান সৃজন করা হয়। যেসব গাছে কোনো পশুপাখি পর্যন্ত বসে না। অভিযোগ রয়েছে, সামাজিক বনের অংশিদারদের কারণে বনের জমি দখল প্রক্রিয়া বৃদ্ধি পায়। যুগযুগ ধরে শতশত একর বনের জমি বেদখল অবস্থায় রয়েছে। বনের এসব দখলকৃত জমি উদ্ধারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না বন বিভাগের পক্ষ থেকে। এ অভিযোগ পরিবেশবিদদের। ফলে একদিকে যেমন বলের জমি দিনে দিনে সংকুচিত হচ্ছে। অপরদিকে সরকার প্রতিবছর বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি গারো পাহাড়ের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

জানা গেছে, ১৯৪৭ সালে দেশে জমিদারি প্রথা প্রচলিত থাকাকালে জমিদাররা শেরপুর জেলার ৩টি উপজেলার সীমান্তে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ২১ হাজার একর বনের জমি বনসহ বনবিভাগের কাছে হস্তান্তর করে। গারো পাহাড়ের বনাঞ্চলে তখন শাল-গজারীসহ বিভিন্ন প্রজাতির দেশি বৃক্ষে ছিলো ভরপুর। এসব বৃক্ষের ফলফলাদি খেতে গারো পাহাড়ে বিভিন্ন জাতের পশুপাখি ও বন্যপ্রাণীর ছিলো অভয়ারন্য। স্থানীয়দের মতে, পশুপাখির কোলাহলে গারো পাহাড় প্রায় সময় থাকতো মুখরিত। কিন্তু পশুপাখির খাদ্য উৎপাদনকারী দেশি প্রজাতির বৃক্ষ উজাড় ও বনের জমি বেদখল হওয়ায় গারো পাহাড়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটেছে। জানা গেছে, জবরদখলকারিরা
শেরপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে বনের জমি দখল করে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। শতশত একর বনের জমিতে গড়ে তোলা হয়েছে জনবসতি। বনের জমিতে বসবাসকারীদের পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে। তারা বনের জমিতে বসতি স্থাপনের পরিধিও দিন দিন বাড়াচ্ছেন। শতশত একর বনের জমিতে এখন পুরোদমে চাষাবাদ হচ্ছে।

অভিযোগ রয়েছে, সে সময় থেকে স্থানীয় এক শ্রেণির অসাধু বন কর্মচারীদের যোগসাজশে এসব জমি বেদখল হয়। বর্তমানেও শেরপুরের গারো পাহাড়ের বনের জমি বেদখল থেমে নেই। বেদখল এলাকাগুলো হচ্ছে: সন্ধ্যাকুড়, গোমড়া, হলদীগ্রাম, গজারীকুড়া, গিলাগাছা, ভালুকা, গান্দিগাঁও, বাকাকুড়াসহ বিভিন্ন এলাকায়। স্থানীয় প্রভাবশালীরা নানা কৌশলে বনের জমি দখল করে নিচ্ছে। অথচ এসব জমির খাজনা পরিশোধ করতে হচ্ছে বন বিভাগের। বনের জমি বেদখল হওয়ায় গারো পাহাড়ের সৌন্দর্য ও হারাচ্ছে। অনুসন্ধান ও সরজমিনে দেখা গেছে, সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় বনের জমি দখল করে খেলার মাঠ, রাবার বাগান, বিনোদন কেন্দ্র, দোকানপাট, হাটবাজার পর্যন্ত গড়ে তোলা হয়েছে। বনবিভাগের একটি সুত্র জানায়, বনের ২১ হাজার একর জমির মধ্যে প্রায় ১ হাজার একর জমিই এখন দখলদারদের কবজায়। তবে বেসরকারি মতে এর পরিমাণ আরো বেশি হবে। বন বিভাগের পক্ষ থেকে বনের এসব জমি উদ্ধারের বিষয়ে প্রতিবছর শুধু তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। কিন্তু বনের জমি উদ্ধার হচ্ছে না। অভিযোগ রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলের নেতাদের সদিচ্ছার অভাবে বেদখল হচ্ছে জমি। উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বন বিভাগের দেয়া তথ্যমতে, এসব বনের জমি উদ্ধারের ব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় দখলদারদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়েছে। কিন্তু বনের জমি উদ্ধার হয়নি। তবে বনবিভাগের পক্ষ থেকে বলা হয়, লোকবলের অভাবে বনের বেদখল জমি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে সংকুচিত হয়ে পরেছে বন্য হাতির আবাসস্থল।

জানা গেছে, ১৯৯৬ সাল থেকে গারো পাহাড়ের বনাঞ্চলে শুরু হয়েছে বন্য হাতির তান্ডব। গারো পাহাড়ে বন্য হাতি ছাড়া অন্য কোনো পশুপাখি এখন আর চোখে পড়ে না। বনের জমি বেদখল হওয়ায় আবাসস্থল ও খাদ্য সংকটে পড়েছে হাতির দল। এতে মানুষ-হাতির দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বন্য হাতির তাণ্ডবে গারো পাহাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষ রয়েছে চরম বিপাকে। বর্তমানেও সীমান্ত ঘেঁষে অবস্থিত পাহাড়ি গ্রামগুলোতে থেমে নেই বন্য হাতির তাণ্ডব। উপর্যুপরি বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পরেছে বন এলাকায় বসবাসকারি হাজার হাজার মানুষ। দখলদাররা হাতির কবল থেকে ঘর-বাড়ি ও ফসল রক্ষার তাগিদে বাড়ি ও ফসলের মাঠের চারপাশে বৈদ্যুতিক ফাদ পাতছে। এতে ফাদে পরে মারা যাচ্ছে হাতি। আবার সনাতন পদ্ধতিতে মশাল জ্বালিয়ে ঘর-বাড়ি ও ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ঠ হয়ে মারা পড়ছে মানুষও। পরিবেশবিদদের মতে এসব বনের জমি দখলমুক্ত করে দেশি প্রজাতির বৃক্ষ রোপণ করা হলে বন্য হাতির খাদ্যভান্ডার গড়ে ওঠার পাশাপাশি জীববৈচিত্র্যের আবাসস্থল নিশ্চিত হবে। এতে গারো পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সরকারের ঘরে আসবে বিপুল পরিমাণের রাজস্ব।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, গত বছর প্রায় ৫০ একর জমি উদ্ধার করা হয়েছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, গত এক বছরে বনের প্রায় ১ একর বেদখলকৃত জমি উদ্ধার করে দেশি প্রজাতির বৃক্ষ সৃজন করা হয়েছে।

তিনি আরো বলেন, বেদখল হওয়া পুরো জমি উদ্ধার করে দেশি প্রজাতির বৃক্ষ সৃজন করা হলে মানুষ-হাতির দ্বন্দ্ব কমিয়ে আনা সম্ভব।ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজি মো. নুরুল করিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, বনের বেদখলকৃত জমি উদ্ধারের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ