ঢাকা বিকাল ৫:৪৭, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী করতে হবে-এমপি ওয়াহাব আকন্দ

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ 242 বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ  বলেছেন, সারাক্ষণ শুধু পড়ো পড়ো করলে ছোট ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।
মঙ্গবার (৫মে) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস  মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য  এ সময় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর বর্তমান সরকার  গুরুত্ব দিচ্ছে জানিয়ে  বলেন, আমাদের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে দক্ষ ও মেধাবী জাতি গড়ে তুলতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করছেন। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।
 কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ  বলেছেন- ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। মেধা ও শরীরের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর। তোমাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী ও নেতৃত্ব তৈরি হবে-ইনশাআল্লাহ। এসময় তিনি আরও  বলেন, “নিজেকে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিশুরা যে বিষয়ে আগ্রহী-গান, সংগীত কিংবা অন্য কোনো প্রতিভা-সেই সুযোগ করে দিতে হবে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে পারে।
 নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে এমপি  বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম  বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইউছুফ আলী,মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শানীম,সদর সাব রেজিষ্ট্রোর জাহিদ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
টুর্নামেন্টে মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার মোঃ হারুন অর রশিদ,আশীষ কুমার, জহিরুল ইসলাম,,মোঃ সাদ্দাম হোসেন,রুবি খান, মিতালী বণিক,মোজাহিদুল ইসলাম,জহির আলম,মোজাম্মেল হোসেন, ভাবখালী সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না, শেহড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,আজমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের আফরোজসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।
উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় শেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে আজমত সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ  আরও বলেন, “খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। নিয়মিত অনুশীলন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য এনে দেয়। পরে তিনি বিজয়ী খেলোয়াড় ধলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ