ঢাকা , , ,
শিরোনাম:
দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ২ মে, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ 137 বার পড়া হয়েছে

খুলনায় ব্যাংক জালিয়াতির একটি বহুল আলোচিত মামলায় অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপককে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন অগ্রণী ব্যাংকের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শাখার ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফ। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। অপরদিকে, একই মামলার আসামি সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, কারচুপি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণ হিসাব নম্বরে ভাউচার ছাড়াই কম্পিউটার পোস্টিংয়ের মাধ্যমে কাল্পনিক জমা দেখিয়ে মোট ১৫টি অ্যাকাউন্টে ২১টি চেক ও দুটি পে-শ্লিপ ব্যবহার করেন। এর মাধ্যমে ২০১১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ৮ এপ্রিল অগ্রণী ব্যাংকের মোরেলগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক ও এসপিও বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২০ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবুল হাশেম কাজী তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলার চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে এটি ভূমিকা রাখবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ