ঢাকা রাত ২:৫৮, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন 

প্রতিদিন যে শহরে ১০০ মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে

আনন্তর্জাতিক ডেস্ক ।। আপডেটঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ 155 বার পড়া হয়েছে

পাকিস্তানের সবচেয়ে বড় বন্দরনগরী করাচিতে প্রতিদিন অন্তত ১০০টি হার্ট অ্যাটাকের ঘটনা সামনে আসছে। আর এটি নগরটির বাসিন্দাদের জন্য বড় জনস্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা সংকেত হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, ঝুঁকিপূর্ণ অভ্যাস এবং রোগ প্রতিরোধে ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে হৃদরোগ প্রতিরোধে নতুন কর্মপরিকল্পনা ও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা। সংবাদমাধ্যম দ্য নিউজ বলছে, করাচিতে প্রতিদিন অন্তত ১০০টি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। অস্বাস্থ্যকর জীবনযাপন, ঝুঁকির কারণ বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবের কারণে শহরটি ক্রমেই গুরুতর কার্ডিওভাসকুলার সংকটে পড়ছে। এ পরিস্থিতিতে পাকিস্তান কার্ডিয়াক সোসাইটির (পিসিএস) করাচি শাখা একটি নতুন ক্লিনিক্যাল প্ল্যাটফর্ম এবং ২০২৬ সালের জন্য প্রতিরোধভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।

টাব্বা হার্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘ক্লিনিক্যাল ইনোভেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক কন্টিনিউটি’ শীর্ষক এক বৈঠকে এই সতর্কবার্তা দেয়া হয়। সেখানে শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্টরা চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান। পিসিএস করাচির সমন্বয়ক ডা. আকরাম সুলতান বলেন, রোগের বোঝা কমাতে ক্লিনিক্যাল মানোন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং প্রতিরোধমূলক হৃদরোগ চিকিৎসায় জোর দিতে হবে।

তিনি বলেন, ‘প্রতিরোধ, আগাম শনাক্তকরণ এবং ঝুঁকি কমানোর দিকে মনোযোগ না দিলে হৃদরোগের ঘটনা বাড়তেই থাকবে।’ এই অনুষ্ঠানে ‘হার্ট বিট’ নামে একটি ডিজিটাল ক্লিনিক্যাল বুলেটিন চালু করা হয়। এটি গবেষণা, নির্দেশনা ও ক্লিনিক্যাল আপডেট বিনিময়ে সহায়তা করবে। ডা. আলিয়া কামাল আহসান এটি উদ্বোধন করেন এবং সেশনটি পরিচালনা করেন। পিসিএস করাচির সাধারণ সম্পাদক ডা. রিফাত সুলতানা ২০২৬ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন। ওই কর্মপরিকল্পনায় সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

টাব্বা হার্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডা. বশীর হানিফ স্থানীয় তথ্যভিত্তিক কৌশলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘পাক সেহাত স্টাডি’ পাকিস্তানের নির্দিষ্ট ঝুঁকির ধরন বোঝার জন্য গুরুত্বপূর্ণ। শুধু আন্তর্জাতিক তথ্যের ওপর নির্ভর করলে কার্যকর নীতি নির্ধারণ সম্ভব নয়। বিশিষ্ট ইলেকে্ট্রাফিজিওলজিস্ট ডা. ফারিহা সাদিক বলেন, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বা অ্যারিথমিয়া এখন হৃদরোগের একটি বড় কারণ হয়ে উঠছে। এ বিষয়ে সচেতনতা ও বিশেষায়িত সেবা বাড়ানোর প্রয়োজন রয়েছে, যাতে জটিলতা ও আকস্মিক মৃত্যুর ঝুঁকি কমানো যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, করাচিতে হৃদরোগের বাড়তি ঝুঁকির পেছনে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ট্রান্স ফ্যাটের ব্যবহার, শারীরিক নিষ্ক্রিয়তা, ধূমপান, মানসিক চাপ এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের বিস্তার বড় ভূমিকা রাখছে। অধ্যাপক ডা. ফাওয়াদ ফারুক বলেন, প্রমাণভিত্তিক চিকিৎসা ও উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম। প্রতিরোধমূলক কৌশলকে আলাদা বিষয় হিসেবে নয় বরং নিয়মিত চিকিৎসার অংশ করতে হবে।

এ ছাড়া পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, চিকিৎসা ব্যবস্থায় অগ্রগতি হলেও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় পাকিস্তান এখনও পিছিয়ে রয়েছে। সচেতনতার অভাব এবং ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দুর্বলতা রয়েছে। তারা সতর্ক করেন, জীবনযাত্রার পরিবর্তন, আগাম স্ক্রিনিং এবং খাদ্য ও তামাকজাত পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ না আনলে করাচিতে হার্ট অ্যাটাকের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ