ঢাকা ভোর ৫:৫২, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ‎ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে আরও এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দুর্গাপুরের অভিরুপ ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ ‎মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন এমপি দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি অপূর্ব ১দিনের রিমান্ডে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন। মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল বিটিভি সাংবাদিক আলিফ হত্যাকান্ডে গ্রেফতার – ১ নেত্রকোনার খালিয়াজুড়িতে আওয়ামী চেয়ারম্যানের ‘রামরাজত্ব’ সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র ময়মনসিংহে লালনের তিরোধান দিবসে গুরু ঘরে সাধুসঙ্গ তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।। সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার দুর্গাপুরে সাংবাদিক আলীফ ফকির হত্যা, অবশেষে মামলা।

ময়মনসিংহকে পর্যটন শিল্পে বিকশিত করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ 290 বার পড়া হয়েছে

সংস্কৃতি ও বৈচিত্র্যময় ময়মনসিংহ বিভাগকে পর্যটন শিল্পে সমৃদ্ধ করে বিকশিত করতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নের সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা আন্তরিকতা ও জোরালোভাবে কাজ করুন, এমনটাই আহ্বান জানান বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

আজ বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ময়মনসিংহ বিভাগের পর্যটন, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এ আহ্বান জানান।

সেমিনারে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, চার জেলা প্রশাসক, জিডিএফআই, এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভাগীয় অন্যান্য দপ্তরের প্রধানগণ-সহ প্রায় অর্ধশতক লোক অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এ অঞ্চলে পর্যটন শিল্প যদি গড়ে ওঠে, তাহলে পরিবহণ, অবকাঠামো, রাস্তাঘাট, বাণিজ্যসহ অনেক কিছুর উন্নয়ন হবে। অঞ্চলের অর্থনীতির চাকা দ্রুততার সহিত ঘুরতে থাকবে। তাতে করে দেশের টাকা দেশেই থাকবে। এটি খুবই চাহিদা সম্পন্ন খাত।

বক্তারা বলেন, শশী লজ, জমিদার বাড়ি, সার্কিট হাউজ, আলেকজান্ডার ক্যাসেল, গারো পাহাড়, চীনা মাটির পাহাড় ও নীল পানির লেক, বড়বিলা জলমহাল, রাবার বাগান, কুমিরের খামার, অর্কিড বাগান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত ত্রিশাল, শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সহ অনেক পর্যটন সম্ভাবনাময় স্পট এই ময়মনসিংহ জেলায় রয়েছে। অনুরূপভাবে, নেত্রকোনা জেলায় চীনা মাটির পাহাড়, কলমাকান্দার পাহাড়ি সীমানা, সুসং দুর্গাপুরের জিরো পয়েন্ট, বিরিশিরি-সহ বহু পর্যটন স্থান রয়েছে। শেরপুরের গজনী অবকাশ, জামালপুরের লাউচাপড়া, লুইস ভিলেজ-সহ পর্যটন সম্ভাবনাময় বেশ জায়গা রয়েছে।

সরকারিভাবে ময়মনসিংহ অঞ্চলে প্রায় ১৪২টি পর্যটন স্পট উল্লেখ করা হয়েছে। এর বাহিরেও অনেক স্পট রয়েছে। যদি স্পটগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার, ওয়াস ব্লক, অবকাশ সেন্টার, পরিবেশ সম্মত ইত্যাদি বিষয়গুলো গড়ে তোলা যায় ও বজায় রাখা যায়, তাহলে এ অঞ্চল পর্যটনে পূর্ণ হয়ে উঠবে।

ময়মনসিংহ অঞ্চলে পর্যটন বিকাশের জন্য পর্যটন কর্তৃপক্ষ গঠন করার মতামত ব্যক্ত করেন বক্তারা। হাওড়া অঞ্চলকে আরো পরিবেশ ও বিজ্ঞান সম্মত করে গড়ে তোলার আহ্বান জানান তারা। জীবন জীবিকার সাথে জড়িত এ অঞ্চলের মানুষ পর্যটনকে কাছে টানছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন স্পট অঞ্চলের লোকদের আমরা যদি মানানসই করে গড়ে তুলতে পারি, তাহলে এ শিল্পে ময়মনসিংহ অঞ্চল দ্রুতই উন্নতি করবে। সেমিনারে এমনটাই অভিমত জানান বক্তৃতারা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ