ঢাকা ভোর ৫:৫৬, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দুর্গাপুরের অভিরুপ ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ ‎মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন এমপি দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি অপূর্ব ১দিনের রিমান্ডে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন। মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ‘র ছোট বোনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল বিটিভি সাংবাদিক আলিফ হত্যাকান্ডে গ্রেফতার – ১ নেত্রকোনার খালিয়াজুড়িতে আওয়ামী চেয়ারম্যানের ‘রামরাজত্ব’ সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র ময়মনসিংহে লালনের তিরোধান দিবসে গুরু ঘরে সাধুসঙ্গ তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।। সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার দুর্গাপুরে সাংবাদিক আলীফ ফকির হত্যা, অবশেষে মামলা। ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে প্রধানমন্ত্রী সাংবাদিক আলিফ ফকিরকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

বন্যায় দেশের ১১ জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ 376 বার পড়া হয়েছে

দেশের চলমান বন্যায় ১১ জেলার ৭৭ উপজেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলাগুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। আকষ্মিক এই বন্যায় ২ জন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। ১৩ জন বন্যায় মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১ জন, লক্ষীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও তাদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ জন লোক ও ১৭ হাজার ৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। এছাড়া, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৩৫ লাখ টাকা ও ১ হাজার ৬শ’ মেট্রিক টন চাল; কুমিল্লায় ৪৫ লাখ টাকা ও ২ হাজর ৬শ’ মেট্রিক টন চাল; ফেনীতে ৬২ লাখ টাকা, ২ হাজার ৯শ’ মেট্রিক টন চাল ও ৬ হাজার প্যাকেট শুকনা খাবার; নোয়াখালীতে ৪৫ লাখ টাকা, ২ হাজার ৬শ’ মেট্রিকটন চাল ও ১ হাজার প্যাকেট শুকনা খাবার; সিলেটে ৪৫ লাখ টাকা, ২ হাজার ৬শ’ মেট্রিকটন চাল ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার; মৌলভীবাজারে ৩০ লাখ টাকা, ২ হাজার ৩৫০ মেট্রিক টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনা খাবার; হবিগঞ্জে ৩৫ লাখ টাকা, ২ হাজার ৪শ’ মেট্রিক টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনা খাবার; ব্রাহ্মণবাড়ীয়ায় ১৫ লাখ টাকা, ১ হাজার ৬শ’ মেট্রিক টন চাল; লক্ষ্মীপুরে ১০ লাখ টাকা, ৫শ’ মেট্রিক টন চাল; খাগড়াছড়িতে ১০ লাখ টাকা, ৫শ’ মেট্রিক টন চাল এবং কক্সবাজারে ২০ লাখ টাকা, ৫শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া, দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।

ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্ট গার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানানো হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ