সব
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।
রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম জানতে পারে যে, বিমানবন্দর থানাধীন কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট হতে কাওলা রেললাইন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য