প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ৪:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।

রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম জানতে পারে যে, বিমানবন্দর থানাধীন কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট হতে কাওলা রেললাইন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন