ঢাকা দুপুর ২:৫৭, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ 98 বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান সরকার রোকন।

সোমবার (১৬ মার্চ) সকালে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ দিন সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও জাকির হোসেন বাবলু উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়ে নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করাটা জরুরি না। এখানকার সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রুকুনোজ্জামান রোকন তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে তাঁর প্রথম কাজ।

তিনি বলেন, ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে আমার একদল ভলান্টিয়ার থাকবে। তারা ‘সেবক’ লেখা জার্সি পরে কাজ করবে এবং তাদের টিম লিডার হিসেবে আমি নিজেই মাঠে থাকব।

নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও নগরী অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।

ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত এই প্রশাসক বলেন, “আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি কর্পোরেশনকে নতুন করে ঢেলে সাজাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চেয়েছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন।” স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি এখন থেকে দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠের কাজে বেশি গুরুত্ব দেবেন এবং নিজের কাজের গঠনমূলক সমালোচনার জন্য প্রতি মাসে একদিন সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানান।

এর আগে গত শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ‘স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী জনস্বার্থে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকনের এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ