ঢাকা রাত ১১:১৩, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ 157 বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স গ্রহণ করার পরও সরকারি রেস্ট হাউসকে বছরের পর বছর ধরে ব্যক্তিগত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী ক্ষমতার চরম অপব্যবহারের মাধ্যমে সরকারি রেস্ট হাউসের কক্ষ অবৈধভাবে দখল করে গত কয়েক বছর ধরে সেখানে বসবাস করছেন।

ওই কার্যালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য পাঁচটি সুসজ্জিত কোয়ার্টার বরাদ্দ থাকলেও উপ-পরিচালক সেখানে অবস্থান না করে কৌশলে কম মূল্যে বা নামমাত্র ভাড়ায় গেস্ট হাউস দখল করে থাকছেন।

দাপ্তরিক বিধিমালা অনুযায়ী গেস্ট হাউস বা ডাকবাংলোগুলো মূলত সরকারি ভ্রমণে আসা কর্মকর্তাদের সাময়িক অবস্থানের জন্য তৈরি হলেও নুরুজ্জামান চৌধুরী নির্ধারিত কোয়ার্টার খালি ফেলে রেখে এই সরকারি স্থাপনাটিকে স্থায়ী আবাসনে রূপান্তর করেছেন।

তিনি প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিতভাবে সেখানে অবস্থান করেন এবং একটি গুরুত্বপূর্ণ রেস্ট রুমকে সম্পূর্ণ অবৈধভাবে ব্যক্তিগত রান্নাঘরে রূপান্তরিত করেছেন।

কক্ষের ভেতরে রান্নাঘর সাজিয়ে তরিতরকারি, ফ্রিজ, মাইক্রোওভেন, সিলিন্ডার বা চুলার ব্যবহারের ফলে একদিকে যেমন সরকারি মূল্যবান আসবাবপত্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে পুরো স্থাপনাটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকির মুখে পড়েছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন এবং দণ্ডনীয় অসদাচরণ।

সরকারিবিধিতে রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৫০ টাকা, অন্যান্য সরকারি দপ্তরের জন্য ১০০ টাকা এবং বেসরকারি কর্মকর্তাদের জন্য ২০০ টাকা প্রতিদিন ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ ১৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট রেস্ট হাউসের মুভমেন্ট রেজিস্টার বা লগবুক পর্যালোচনা করতে গিয়ে নজিরবিহীন প্রশাসনিক শিথিলতা লক্ষ্য করা গেছে। প্রত্যেক ব্যবহারকারীর গমনাগমনের সুনির্দিষ্ট তথ্য লিপিবদ্ধ থাকার আইনি বাধ্যবাধকতা থাকলেও নুরুজ্জামান চৌধুরীর দীর্ঘকালীন অবস্থানের কোনো স্বচ্ছ দালিলিক প্রমাণ সেখানে রাখা হয়নি। বিশেষ করে সরকারের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত দৈনিক ভাড়া পরিশোধের কোনো রসিদ বা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার কোনো রেকর্ডও পাওয়া যায়নি।

চাঞ্চল্যকর তথ্য হলো তিনি প্রতি মাসে তার মূল বেতনের একটি বড় অংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে নিয়মিত উত্তোলন করছেন। সরকারি আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা যদি সরকারি রেস্ট হাউস বা ডরমিটরিতে অবস্থান করেন তবে তিনি বাড়িভাড়া ভাতা পাওয়ার আইনত অধিকারী নন। বাড়িভাড়া উত্তোলন করার পরও নির্ধারিত কোয়ার্টার ব্যবহার না করে সরকারি রেস্ট হাউস দখল করে থাকা সরাসরি রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের শামিল যা অডিট আপত্তি ও দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতাভুক্ত একটি গুরুতর অপরাধ।

একই সঙ্গে তিনি চাকরির বিধিমালা লঙ্ঘন করে শেরপুরে তার কর্মস্থলে অবস্থান না করে ময়মনসিংহে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে প্রতি সপ্তাহে রোববার শেরপুর আসেন এবং বৃহস্পতিবার চলে যান। এই ৫ দিন তিনি শেরপুরে বাড়িভাড়া না করে অবৈধভাবে অফিসের ওই রেস্ট হাউস ব্যবহার করছেন।

এসব অনিয়মের বিষয়ে অভিযুক্ত উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সন্তোষজনক বা দাপ্তরিক ব্যাখ্যা প্রদান করতে পারেননি। বরং তিনি পুরো বিষয়টিকে ব্যক্তিগত সুবিধা হিসেবে প্রমাণের চেষ্টা করে প্রকৃত প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি এখানে অতিথি হিসেবে থাকি এবং বিল পে করি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ