ঢাকা সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আজ মহান মে দিবস বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম আমেরিকায় কনসার্ট মাতাবেন জায়েদ খান সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ রকিবুল আক্তার এর বিদায় সংবর্বধনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা কোস্টগার্ডের জনবল বর্তমান ৫ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি ৮০ লাখ লোকের তালিকা হচ্ছে নোটিশ দিবে এনবিআর ধূমপান ও তামাকজাত পণ্য প্রকৃতি ও মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর শেরপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, গুরুতর আহত একাধিক দারে দারে গোরছে বিচারের আশায়  প্রতিদিন যে শহরে ১০০ মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান টিকে থাকার গল্প শোনালেন মিম বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্য গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ ময়মনসিংহে মামলা তুলতে হুমকি-আতঙ্কে শিশুর পরিবার ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয় অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার

ময়মনসিংহে বাস-সেনাবাহিনীর ট্রাকের সংঘর্ষ; নিহত-৩, আহত অন্তত-১৩

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ 112 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল, বাসের চালক মো. বাসেত ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকসহ এক পথচারীও প্রাণ হারান।

উদ্ধারকারীরা জানান, বাসের চালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত পথচারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ