ঢাকা , , ,
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জ এসপির মুঠোফোন জব্দ, চলছে জিজ্ঞাসাবাদ ‎রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ কালীপূজা উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মসিকের প্রশাসক রোকন জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন, সাফল্যের নেপথ্যের কারণ জানিয়ে সংবাদ সম্মেলন ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার দুর্গাপুরে কৃষক বুঝে পেল কৃষক কার্ডের টাকা  ‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ‎ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ও ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা মেরে ভেতরে অবস্থান পুলিশের ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার ‎সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহে এলবার্ট চৌধুরী গ্রেফতার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : দুর্গাপুরে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার

ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ 148 বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা চাই তরুণ-তরুণী, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে বেশি বেশি করে গেম অ্যান্ড স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত করতে। এটা চরিত্র গঠনে বিশাল একটা কাজ হবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমি জীবনে একজন স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। কখনো দেখিনি স্পোর্টসের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। এজন্য আমি মনে করি, ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ।

রোববার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘গেমস অ্যান্ড স্পোর্টসে ইয়াং জেনারেশনকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে চাই। যদি আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করি, তাহলে অবশ্যই ইয়াং জেনারেশনের প্রচুর আগ্রহ রয়েছে। বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে ইয়াং জেনারেশনের আগ্রহের কোনো অভাব নেই।’

তিনি বলেন, “জাতীয় পর্যায়ের যত কম্পিটিশন আছে, এখানে (ত্রিশাল) করবো। দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টগুলো এখানে প্রায়োরিটি পাবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা দেশীয় কোনো ক্রিয়াবিদ এখানে প্রাকটিস করতে চাইলে এখানে করতে পারবে। এটি ‘ওপেন ফর অল’।”

এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে ত্রিশালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।

সেনাপ্রধান ময়মনসিংহ পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ