ঢাকা রাত ৩:১২, শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির তেজগাঁও বিভাগ ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪১ জন গ্রেফতার সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্প বিকাশে পুরাকীর্তির ভূমিকা ময়মনসিংহে ফের চলছে ভাবখালী’র জুয়া’র আসর রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি সমুদ্রসীমার কাছে চীনের সরাসরি গোলাবর্ষণের প্রতিবাদ জানাল জাপান ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন  অঞ্জন কুমার চিছাম ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ৪৯ কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী শহীদ সাগর হত‍্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ বিভিন্ন অপরাধ প্রতিরোধে  সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার

অপরিকল্পিত নগরায়নে ময়মনসিংহের শ্বাসরোধ

নাজমুল হাসান।। আপডেটঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ 154 বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরী আজ এক গভীর নগর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শপিংমল, রেস্তোরাঁ ও খাবারের দোকান নগরবাসীর জীবনকে স্বস্তি দেওয়ার বদলে ক্রমেই অসহনীয় করে তুলছে। বিশেষ করে নগরীর গাঙ্গিনা পাড়, নতুন বাজার, জিলাস্কুল মোড় ও চড়পাড়া মোড় এলাকাগুলোতে যানজট এখন নিত্যদিনের বাস্তবতা।

নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে ঠিকই, কিন্তু সেগুলোর অধিকাংশেই নেই ন্যূনতম পার্কিং সুবিধা। ফলস্বরূপ এসব প্রতিষ্ঠানের সামনে সারাক্ষণ প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। রাস্তার গুরুত্বপূর্ণ অংশ দখল করে অবৈধ পার্কিংয়ের কারণে সড়ক কার্যত সংকুচিত হয়ে পড়ছে। স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

এই যানজট কেবল সময় নষ্টের বিষয় নয়, এটি এখন একটি সামাজিক ও মানবিক সমস্যায় রূপ নিয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিনই দেড়িতে ক্লাসে পৌঁছাচ্ছে। অনেক ক্ষেত্রে পরীক্ষা ও গুরুত্বপূর্ণ ক্লাস মিস করার ঘটনাও ঘটছে। শিক্ষার মতো মৌলিক অধিকার যখন যানজটের কাছে জিম্মি হয়ে পড়ে, তখন সেটি একটি জাতির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তোলে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জরুরি চিকিৎসা সেবায় এর নেতিবাচক প্রভাব। অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় গুরুতর রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছেন না। জরুরি মুহূর্তে কয়েক মিনিটের দেরিই যেখানে জীবন-মৃত্যুর ব্যবধান তৈরি করে, সেখানে এই অব্যবস্থাপনা নীরব হত্যার শামিল বললেও অত্যুক্তি হবে না।

প্রশ্ন হলো, এসব শপিংমল ও খাবারের দোকান কীভাবে অনুমোদন পাচ্ছে? নগর পরিকল্পনা ও ভবন নির্মাণের নীতিমালায় স্পষ্টভাবে পার্কিং ব্যবস্থার কথা উল্লেখ থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাব ও নিয়ম প্রয়োগে শৈথিল্যই এই নৈরাজ্যকে উৎসাহিত করছে।

ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় নগরী। কিন্তু পরিকল্পনাহীন বাণিজ্যিক সম্প্রসারণ এই নগরীর স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিচ্ছে। এখনই যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অচিরেই এই যানজট নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করে তুলবে।

অতএব অবিলম্বে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনের ক্ষেত্রে বাধ্যতামূলক পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা জরুরি। পাশাপাশি নগর ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। নগরকে বসবাসযোগ্য রাখতে হলে শৃঙ্খলা ও পরিকল্পনার বিকল্প নেই।

এখন নগর পরিকল্পনাবিদরা কি ময়মনসিংহ নগরী কে পরিকল্পিত নগরী তে পরিণত করতে যথাযথ উদ্যোগ নিবেন? নাকি অব্যবস্থাপনার সুযোগে জন দুর্ভোগ সৃষ্টি করে রাখবে রাগবোয়ালরা! প্রশ্ন উঠেছে জন দুর্ভোগ সৃষ্টিকারীদের কাছে কি নগর প্রশাসন জিম্মি?

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ